আবারও আর্জেন্টিনার সামনে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ২২:৫২আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৫২

আবারও আর্জেন্টিনার সামনে মেক্সিকো বছরের শেষ ম্যাচ, জয় দিয়ে রাঙিয়ে নিতে চাইবে সব দলই। আর্জেন্টিনা-মেক্সিকোর লক্ষ্যটাও অভিন্ন। তিন দিনের ব্যবধানে দল দুটি আবার মুখোমুখি হচ্ছে। এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোর ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা-মেক্সিকো।

এবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে কনকাকাফ অঞ্চলের দলের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। কর্দোবার ওই ম্যাচে আর্জেন্টিনা পেয়েছিল ২-০ গোলের জয়। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লাতিন আমেরিকার দলটি। ২০১৯ সালের মার্চের আগে কোনও ম্যাচ না থাকায় মেক্সিকোর বিপক্ষে জিতে সমর্থকদের নতুন বছরের উপহার দেওয়ার লক্ষ্য তাদের।

মেক্সিকো আবার আগের ম্যাচে হতাশা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া। প্রতিপক্ষ একই হওয়ায় প্রতিশোধ পর্বটাও সেরে নেওয়ার লক্ষ্য তাদের। তবে তাদের একাদশে যে পরিবর্তন আসছে, সেটা নিশ্চিত। কারণ প্রথম ম্যাচের পর নিজেদের ক্লাবে ফিরে গেছেন গুইলারমো ওচোয়া, রাউল জিমেনেস ও মিগেল লায়ুন।

আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনিও পরিবর্তন আনছেন দলে। মেক্সিকোর বিপক্ষে আগের ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ এবার ‘নতুনদের’ সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিবেচনায় থাকবেন তরুণ খেলোয়াড়রা। সেই একাদশে মাউরো ইকার্দি ও এরিক লামেলার থাকার সম্ভাবনা বেশি।

লিওনেল মেসিকে ছাড়া আরেকটি প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আলবিসেলেস্তেদের বাদ পড়ার পর থেকে বার্সেলোনা ফরোয়ার্ড দলের বাইরে। যদিও দেশটির ফুটবল ফেডারেশন থেকে শুরু করে কোচ-খেলোয়াড়দের বিশ্বাস, নতুন বছরে আর্জেন্টিনা দলে ফিরবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক