গ্রুপ পর্বের ম্যাচই মরিনহোর কাছে ‘নকআউট’

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১৮:২৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:৩৯

গ্রুপ পর্বের ম্যাচই মরিনহোর কাছে ‘নকআউট’ চ্যাম্পিয়নস লিগের এবারের রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ইয়ং বয়েজ। ওল্ড ট্র্যাফোর্ডের এই ম্যাচ জিতলেও শেষ ষোলো নিশ্চিত হবে না, আবার হারলেও ছিটকে যাবে না স্বাগতিকরা। এরপরও মঙ্গলবার রাতের লড়াইকে দলটির কোচ জোসে মরিনহো দেখছেন ‘নকআউট’ ম্যাচ হিসেবে।

ইউরোপিয়ান প্রতিযোগিতাটির আগের খেলায় জুভেন্টাসের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে ম্যানইউ। তবে প্রিমিয়ার লিগে কঠিন সময়ের মধ্যে যাচ্ছে ‘রেড ডেভিলস’। ম্যানচেস্টার ডার্বিতে নগরপ্রতিপক্ষ সিটির বিপক্ষে হারের পর আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরে পায়নি জয়ের দেখা। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে করেছে গোলশূন্য ড্র।

ওই ম্যাচে দলের পারফরম্যান্সে ভীষণ হতাশ মরিনহো। তাই চ্যাম্পিয়নস লিগে ইয়ং বয়েজের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি। সুইস প্রতিপক্ষের বিপক্ষে খেলায় নকআউট পর্ব নিশ্চিত হওয়া কিংবা ছিটকে যাওয়ার শঙ্কা নেই ম্যানইউয়ের, তবু ভীষণ গুরুত্ব দিচ্ছেন পর্তুগিজ কোচ।

তিনি বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ কোনও ম্যাচ নয়, কারণ আমরা আগামীকাল (মঙ্গলবার) হেরে গেলেও অন্য দলের ফলের ওপর নির্ভর করতে হবে না। সামনে এগিয়ে যাওয়ার পথটা তখনও নির্ভর করবে আমাদের ওপরই। তবে এই ম্যাচটাই আমাদের শেষ সুযোগ, প্রথম মিনিট থেকে এটা ভেবেই খেলতে চাই। নকআউট ম্যাচের মতো খেলতে চাই, যেখানে জিততেই হবে আমাদের।’

ঘরের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খুব বাজে সময় যাচ্ছে ম্যানইউয়ের। মহাদেশীয় ক্লাব ফুটবলের লড়াইয়ে টানা চার ম্যাচ হেরে লজ্জার নতুন রেকর্ড গড়েছে তারা। তাই প্রশ্ন উঠেছে, ম্যানইউ কি চ্যাম্পিয়নস লিগ ঘরের বাইরে খেলতে চায়? প্রশ্নের উত্তরটা স্পষ্টই দিয়েছেন মরিনহো, ‘আমার মতে, এটা স্টেডিয়াম ও ভক্তদের প্রতি অসম্মান দেখানো হয়। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ঘরের মাঠ নাকি বার্নে গিয়ে খেলব, আমি অবশ্যই ঘরের মাঠ বেছে নেব।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের