চ্যাম্পিয়নস লিগে রোনালদোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ১৫:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৬:২৬

ক্রিস্তিয়ানো রোনালদো ২০০৩ সালের অক্টোবরে স্টুটগার্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচে হেরে যান ক্রিস্তিয়ানো রোনালদো। রেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দেখা পান প্রথম জয়ের। তারপর পেছন ফিরে তাকাতে হয়নি। ইউরোপের শীর্ষ মঞ্চে ঈর্ষণীয় পারফর্ম করা পর্তুগিজ ফরোয়ার্ড এবার প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম জয়ের রেকর্ড গড়লেন।

মঙ্গলবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে জুভেন্টাসের ১-০ গোলের জয়ে গোলদাতার খাতায় নাম লিখতে পারেননি রোনালদো। তাতে কী! মারিও মানজুকিচ তো তার ক্রস থেকে করেন লক্ষ্যভেদ। ম্যাচটি জেতায় প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে জয়ের সেঞ্চুরিও গড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ম্যানইউর সঙ্গে একটি ও রিয়াল মাদ্রিদে চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার পর এখন জুভেন্টাসেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে মরিয়া রোনালদো। সর্বকালের শীর্ষ গোলদাতা তিনি ১২১টি গোল করে। এছাড়া গত কয়েক মৌসুম ধরে টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলও তার।

রোনালদোর এই ইতিহাস গড়ার দিনে জুভেন্টাসও কীর্তি গড়েছে। এই প্রথমবার তারা টানা পঞ্চম আসরে শেষ ষোলো নিশ্চিত করেছে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান