নেইমারকে বার্সায় ফেরানোর বিরুদ্ধে ফন হাল

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ১৯:৫৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:০০

নেইমারকে বার্সায় ফেরানোর বিরুদ্ধে ফন হাল চার বছর ন্যু ক্যাম্পে ছিলেন নেইমার। বার্সেলোনায় ঝলমলে ক্যারিয়ারের ইতি টেনেছেন বিতর্ককে সঙ্গী করে। শোনা যাচ্ছে, আবারও কাতালান জায়ান্টদের জার্সিতে দেখা যেতে পারে তাকে। কিন্তু বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারকে না ফেরাতে বার্সাকে সতর্ক করলেন সাবেক কোচ লুইস ফন হাল।

বার্সায় দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর গত মৌসুমে হঠাৎ করে পিএসজিতে চলে যান নেইমার। চোট নিয়ে খেলা হয়নি মৌসুমের শেষ দিকে। গুঞ্জন উঠেছে, প্যারিস ক্লাবেও ঠিক বনিবনা হচ্ছে না। স্পেনে নাকি ফিরতে প্রস্তুত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড!

গুঞ্জন হোক বা সত্যি, ফন হালের মতে তাকে ফেরানো হবে বার্সার জন্য ভুল সিদ্ধান্ত। ‍দুই মেয়াদে ন্যু ক্যাম্পের দায়িত্বে থাকা এই ডাচ কোচ বলেছেন, ‘নেইমার এখনও তরুণ একজন খেলোয়াড় এবং এখনও বিকশিত হচ্ছে, এটা আমার মত। তাকে দলের খেলোয়াড় হিসেবে খেলা শিখতে হবে। অনেক বেশি একক পারফরম্যান্সের খেলোয়াড় সে। তাই আমি আপনাদের এটা নিয়ে ভাবতে বলছি, যদি আপনারা তাকে আবার কিনতে চান। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা বার্সেলোনার জন্য ভালো সিদ্ধান্ত হবে না।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের