বার্সেলোনা গ্রুপসেরা, লিভারপুলকে হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ০৩:৫৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৪:৩৬

মেসির গোল উদযাপন চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল বার্সেলোনার আগেই। বুধবার রাতে লিওনেল মেসির ঝলকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর্বটাও সেরে নিলো কাতালানরা। পিএসভি আইন্দহোফেনের মাঠ থেকে ফিরেছে তারা ২-১ গোলের জয় নিয়ে। প্যারিসে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।

জিতলেই ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন, এমন সমীকরণ সামনে রেখে ডাচ ক্লাব পিএসভির মাঠে নেমেছিল বার্সেলোনা। প্রথমার্ধে কঠিন পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো বার্সেলোনা সমীকরণটা মিলিয়ে এক ম্যাচ আগেই গ্রুপসেরা হওয়া নিশ্চিত করেছে। আর এই জয়ে প্রত্যাশিতভাবেই নেতৃত্ব দিয়েছেন মেসি।

নিজে করেছেন এক গোল, অন্যটিতেও রেখেছেন অবদান। যদিও পিএসভির মাঠে শুরুতে সংগ্রাম করতে হয়েছিল সফরকারীদের। ভাগ্য খারাপ হওয়ায় ডাচ ক্লাবটি প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি। গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে বিরতিতের আগেই ৩ গোলে এগিয়ে থাকতে পারতো তারা!

প্রথমার্ধে মেসিও হতাশ হয়েছেন বেশ কয়েকবার। যদিও বিরতির পর চমৎকার এক গোলে সেই হতাশা দূর করেছেন দারুণভাবে। ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাস থেকে বক্সের ভেতর থেকে করেছেন চমৎকার এক গোল। ৯ মিনিট পর এই আর্জেন্টাইনের ফ্রি কিকে পা লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ পিকে।

তবে আশা ছেড়ে দেয়নি পিএসভি। একের পর এক আক্রমণ চালিয়ে খেলায় ফেরার চেষ্টা চালায় তারা। সফলও হয় ৮২ মিনিটে। প্রথমার্ধে বেশ কয়েকবার হতাশ হওয়া লুক ডি ইয়ংয়ের গোলে এক গোল শোধ করে। যদিও তাতে হার ঠেকাতে পারেনি ডাচ ক্লাবটি। বিপরীতে তাদের মাঠ থেকে পাওয়া জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।

কাতালানরা গ্রুপসেরা হলেও ‘বি’ গ্রুপের রানার্স-আপ নিশ্চিত হয়নি এই রাউন্ডের খেলায়। ঘরের মাঠে টটেনহাম ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। তাতে দুই দলেরই এখন সমান ৭ পয়েন্ট।

পিএসজির গোল উদযাপনে নেইমার পার্ক দে প্রিন্সেসে উত্তেজনাকর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল পিএসজি-লিভারপুল। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচ পিএসজি জিতে আরও জমিয়ে দিয়েছে ‘সি’ গ্রুপের লড়াই। এই গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হয়নি কোনও দলেরই। শেষ ম্যাচে ঠিক হবে নকআউট পর্বে যাচ্ছে কোন দুটি দল। লিভারপুলের বিপক্ষে পিএসজি জিতে যাওয়ায় নাপোলি ঘরের মাঠে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৩-১ গোলে জিতেও উঠতে পারেনি পরের রাউন্ডে।

লিভারপুলের বিপক্ষে ১৩তম মিনিটেই এগিয়ে গিয়েছিল পিএসজি। হুয়ান বের্নাতের লক্ষ্যভেদে লিড পায় তারা। এরপর ৩৭ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তবে বিরতিতে যাওয়ার আগেই ইংলিশ ক্লাবটি খেলায় ফেরে জেমস মিলনারের পেনাল্টি গোলে। কিন্তু গোটা দ্বিতীয়ার্ধে আর লক্ষ্যভেদ করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

অন্যদিকে পিএসজি জিতে যাওয়ায় ‘সি’ গ্রুপে তাদের টপকে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পিএসজি। লিভাপুলের পয়েন্ট ৬, আর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।

বুধবার রাতে অবশ্য নকআউট পর্ব নিশ্চিত করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে অ্যাতলেতিকো। আর ক্লাব ব্রুজের সঙ্গে গোলশূন্য ড্র করেও ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী হয়েছে ডর্টমুন্ড। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী