অ্যাতলেতিকোর চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা দেখছেন অঁরি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১৯:৪৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৯:৪৪

মোনাকোর কোচ থিয়েরি অঁরি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে যাদের হারিয়ে পরের রাউন্ডে উঠেছে তারা, সেই মোনাকোর কোচ থিয়েরি অঁরি মাদ্রিদের ক্লাবটির ইউরোপিয়ান প্রতিযোগিতাটির শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন।

ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপোলিটানোয় মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো। ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ২৪ ব্যবধান দ্বিগুণ করেন আন্তোয়ান গ্রিয়েজমান। প্রথমার্ধের ওই দুই গোলেই জয় নিশ্চিত করে মাদ্রিদের ক্লাবটি।

মোনাকোর কোচের দায়িত্বে এখন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা অঁরি। খেলোয়াড়ী জীবনকে বিদায় জানিয়ে কোচিং ক্যারিয়ারের শুরুতে কঠিন চাপে আছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ থেকে তার দল মোনাকোর বিদায়ের পর প্রতিপক্ষ অ্যাতলেতিকোর প্রশংসা করেছেন সাবেক ফরাসি ফরোয়ার্ড। ‘লস রোজিব্ল্যাঙ্কোদের’ চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনাও দেখছেন তিনি।

অঁরি বলেছেন, ‘অ্যাতলেতিকো চ্যাম্পিয়নস লিগ জিততে পারে, কেন নয়? ওরা রানার্স-আপ হয়েছে, পরে আরেকবার হেরেছে (ফাইনালে)। ওদের যে দল ও কোচ আমি দেখতে পাচ্ছি, তাতে তারা এটা (চ্যাম্পিয়নস লিগ) জিততে পারে।’

এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক অ্যাতলেতিকো। এই জায়গা থেকে একটু হলেও মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে রাখছেন অঁরি। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ‘ফাইনাল হবে তাদের ঘরের মাঠে, তবে আপনাদের মনে রাখতে হবে জুভেন্টাস, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কথা। অনেক দলই আছে, যারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে, আর সেখানে থাকবে অ্যাতলেতিকোও।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী