জিতে লিভারপুলের সঙ্গে ব্যবধান বাড়াল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ২২:৫৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:৫৯

ম্যানসিটির গোল উদযাপন ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। এতে পয়েন্ট টেবিলে লিভারপুলের সঙ্গে দূরত্ব বাড়াল তারা।

দলে ছিলেন না সের্হিয়ো আগুয়েরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের অনুপস্থিতিতে আক্রমণভাগে নেতৃত্ব দেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু একাদশে ফিরেই স্কোরশিটে নাম লিখেন বার্নার্দো সিলভা। ১৬ মিনিটে তার গোলে এগিয়ে যায় সিটিজেনরা।

ওলাকসেন্দার জিনচেঙ্কো পাস দেন লেরয় সানেকে। জার্মান তারকার কাছে বল পৌঁছানোর আগেই তাকে থামাতে সামনে এগিয়ে যান আসমির বেগোভিচ। বোর্নমাউথ গোলরক্ষকের এই ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে গোলমুখ খোলেন সিলভা।

কিন্তু বিরতির আগেই গোল শোধ দেয় অতিথিরা। ৪৪ মিনিটে অধিনায়ক সিমন ফ্রান্সিসের মাপা ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ক্যালাম উইলসন। এই গোলে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বোর্নমাউথ। উদ্দীপনা থাকলেও সফল হয়নি তারা।

৫৭ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। তার পাস থেকে দানিলোর শট বেগোভিচ রুখে দিলেও ফিরতি শটে স্কোর ২-১ করেন ইংলিশ ফরোয়ার্ড। সিটিজেনদের জয় সুনিশ্চিত হয় ৭৯ মিনিটে। বদলি নামা দাভিদ সিলভার সঙ্গে পাস বিনিময় করে সানে বল পাঠান ইকে গুন্দোগানের কাছে। দলের তৃতীয় গোলটি করতে ভুল করেননি তিনি।

এই জয়ে ম্যানসিটি নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল। ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের, আর এক ম্যাচ কম খেলা লিভারপুলের ৩৩। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম