নেইমার-এমবাপেকে বিক্রির খবর উড়িয়ে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:১২

নেইমার-এমবাপেকে বিক্রির খবর উড়িয়ে দিল পিএসজি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’তে আটকে যাওয়ায় নেইমার কিংবা কাইলিয়ান এমবাপেকে বিক্রি করে দিতে হচ্ছে প্যারিস সেন্ত জার্মেইয়ে, এমন খবরই ছাপা হয় ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এ। যদিও বোমা ফাটানো খবরটি উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

দলবদলের বাজারে ইউরোর ঝনঝনানিতে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে পিএসজি। সেটাই নাকি কাল হয়ে দাঁড়াচ্ছে ফরাসি ক্লাবটির জন্য। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে এড়াতে মোটা অঙ্ক দরকার তাদের। সেজন্য দলের সবচেয়ে দামি কোনও খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পরিকল্পনা তাদের। শুক্রবার ‘লেকিপ’-এর অনলাইন সংস্করণে ছাপা হওয়া খবরে তোলপাড় ফুটবল আঙিনা।

২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে পার্ক দে প্রিন্সেসে নিয়ে আসা হয় নেইমারকে। মোনাকো থেকে এক বছর ধারে খেলিয়ে এমবাপের সঙ্গে স্থায়ী চুক্তি করেছে তারা ১৮০ মিলিয়ন ইউরো। এই দুই খেলোয়াড়ের পেছনে মোটা অঙ্কের অর্থ খরচ করায় ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে লঙ্ঘন করা হচ্ছে কিনা, সেই প্রশ্ন ওঠে জোরালোভাবে।

ক্লাবের আয় ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দল সাজানোর বিধান আছে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেতে। কারও অনেক অর্থ থাকলেও খরচ করা যাবে না যদি সেটা আর্থিক এই বিধান ভঙ্গ করে। পিএসজির বিরুদ্ধে অভিযোগটা জোরালো হওয়ার কারণেই নাকি তারা বাধ্য হয়ে নেইমার কিংবা এমবাপের যে কোনও একজনকে বিক্রি করে দিচ্ছে। লেকিপের এই খবরকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ ও ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, “শুক্রবার সন্ধ্যায় লেপিকের ওয়েবসাইটে ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে এড়াতে নেইমার কিংবা কাইলিয়ান এমবাপেকে বিক্রি করতে প্রস্তুত পিএসজি’ ছাপা হওয়া খবরটি জোর দিয়ে অস্বীকার করছে ক্লাব। এটা পুরোপুরি অবাস্তব ও হাস্যকর অভিযোগ।” পিএসজি ফরাসি সংবাদমাধ্যমটির সততা নিয়েও প্রশ্ন তুলেছেন বিবৃতির পরের অংশে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী