ম্যাচসেরার পুরস্কার নিলেন না সালাহ

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৯

পুরস্কার মিলনারকে দিলেন সালাহ লিভারপুল ক্যারিয়ারে দ্বিতীয়বার হ্যাটট্রিক করলেন মোহাম্মদ সালাহ। বোর্নমাউথের বিপক্ষে ভাইটালিটি স্টেডিয়ামে ৪-০ গোলের বড় জয়ে তাই ম্যাচসেরা হলেন তিনি। কিন্তু পুরস্কার নিলেন না মিশরীয় ফরোয়ার্ড।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টস’র মুখোমুখি হন সালাহ। তার পাশে ছিলেন ৫০০তম প্রিমিয়ার লিগ ম্যাচ খেলা জেমস মিলনারও। ম্যাচসেরার পুরস্কার দিতে গিয়েই সেটা ফিরিয়ে দেন সালাহ। সতীর্থ ডিফেন্ডার মিলনারকে চমকে দেন তারপরই।

২৬ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘আশা করি ভবিষ্যতে এমন পারফর্ম আরও করতে পারব। তাকে (মিলনার) অভিনন্দন জানাই। চমৎকার এক ক্যারিয়ারের প্রতিচ্ছবি এটা। আজ এটার উপযুক্ত সে। আশা করি আমরা একসঙ্গে কিছু একটা জিততে যাচ্ছি। কিন্তু এটা (ম্যাচসেরা পুরস্কার) আমি নিতে পারব না।’

ম্যাচের প্রতিক্রিয়ায় সালাহ স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত, ‘সব মিলিয়ে খারাপ নয় এটা (গোলে ফেরা)। তাছাড়া টেবিলের শীর্ষে এবং তিন গোল করলাম, কোনও গোল খাইনি। অনেক ভালো। আমার প্রত্যাশা অনেক উঁচু। কিন্তু আমি জানি আমার কাছেও প্রত্যেকের অনেক প্রত্যাশা। তবে আমি আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা টেবিলের উপরে এবং প্রত্যেক ম্যাচ যেন জিতি।’ গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে