মেসিকে ইতালিয়ান লিগে খেলার আমন্ত্রণ রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

মেসিকে ইতালিয়ান লিগে খেলার আমন্ত্রণ রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে লম্বা সময় কাটিয়ে গেছেন তিনি স্পেনে। নতুন চ্যালেঞ্জ নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ঠিকানা এখন ইতালি। তাতে লিওনেল মেসির সঙ্গে একই লিগের দ্বৈরথের সমাপ্তিতে ভাটা পড়েছে ফুটবল উত্তেজনায়। আবারও সেই উত্তেজনা ফেরাতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ইতালিয়ান লিগে খেলার আমন্ত্রণ জানালেন পর্তুগিজ তারকা।

সময়ের সেরা দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা এখনও আছে, তবে উত্তেজনা কমে গেছে অনেকটাই। দুজন খেলছেন দুই দেশের লিগে, শিরোপার হিসাবটা তাই এখন ভিন্ন। একমাত্র চ্যাম্পিয়নস লিগেই হতে পারে তাদের লড়াই। গত গ্রীষ্মের দলবদলে জুভেন্টাসে নাম লেখানোর আগে প্রতি মৌসুমেই মেসি-রোনালদোর গোলের প্রতিযোগিতা ফুটবল বিশ্বে যোগ করেছিল ভিন্ন মাত্রা।

স্পেন ছেড়ে চলে যাওয়া রোনালদো নিশ্চয়ই মিস করেন মেসিকে? ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’-এর এই প্রশ্নে পর্তুগিজ যুবরাজ বললেন, ‘না, মেসিই সম্ভবত মিস করে আমাকে। আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগাল ও জাতীয় দলে খেলেছি, যদিও সে এখনও স্পেনেই আছে। এই কারণে হয়তো তারই বেশি দরকার আমাকে।’

চ্যালেঞ্জ নিতে বড্ড ভালোবাসেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তার রিয়াল মাদ্রিদে আসার কারণটাও ছিল তাই। ২০০৯ সালে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে পাড়ি দিয়েছিলেন স্পেনে। রিয়ালের রোমাঞ্চকর ভ্রমণের ইতি টেনে এখন চ্যালেঞ্জ নিয়েছেন ইতালিয়ান ফুটবলের।

নতুন এই চ্যালেঞ্জ মেসিকে গ্রহণ করার প্রস্তাব রোনালদোর। সিরি ‘এ’তে খেলার আমন্ত্রণ জানিয়েছেন তিনি আর্জেন্টাইন তারকাকে, ‘আমার কাছে জীবনটা হলো চ্যালেঞ্জ। আমি এটা পছন্দ করি, একই সঙ্গে মানুষজনকে খুশি করতেও ভালোবাসি। লিওকে একদিন ইতালিতে দেখলে ভালো লাগবে। আমার মতো চ্যালেঞ্জ গ্রহণ করবে সে। অবশ্য ও যদি ওখানে (স্পেন) সুখে থাকে, তাহলে আমি সেটাকে সম্মান জানাব।’

মেসির প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘ও অসাধারণ খেলোয়াড় এবং চমৎকার মানুষ। যদিও এখানে আমি কোনও কিছুই মিস করছি না। এটা আমার নতুন জীবন, আর তাতে আমি সুখী।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী