ঘরের মাঠে সবচেয়ে বড় হারের লজ্জা রিয়ালের

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩০

ঘরের মাঠে সবচেয়ে বড় হারের লজ্জা রিয়ালের ইউরোপা লিগে খেলার টিকিট না পেলেও গর্ব করার মতো এক জয় পেয়েছে সিএসকেএ মস্কো। আর লজ্জায় অবনত হতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপের শেষ ম্যাচে রিয়াল হেরেছে ৩-০ গোলে, তাও ঘরের মাঠে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে এত বড় ব্যবধানে আর কখনও হারেনি মাদ্রিদ ক্লাব।

টানা তিনবারের চ্যাম্পিয়নরা রাশিয়ান ক্লাবকে স্বাগত জানিয়েছিল শেষ ষোলো ও ‘জি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেই। সান্তিয়াগো সোলারি তাই দল সাজান তরুণদের নিয়ে।

দলের গড় বয়স ছিল ২৪ বছর ১০০ দিনের। চ্যাম্পিয়নস লিগে তৃতীয় সর্বকনিষ্ঠ দল মাঠে নামানোর অভিজ্ঞতা মোটেও সুখের হয়নি আর্জেন্টাইন কোচের।

২০০৯ সালের অক্টোবরের পর প্রথমবার ঘরের মাঠে গ্রুপ পর্বে হারল রিয়াল। ২৮ ম্যাচ আগে এসি মিলান বার্নাব্যুতে ৩-২ গোলে হারায় তাদের।

সিএসকেএ আরও একটি দুর্লভ কীর্তি গড়েছে। ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের দুই ম্যাচেই রিয়ালকে হারিয়েছে তারা, যেটা সবশেষ করেছিল জুভেন্টাস। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম