রোমাঞ্চ নিয়ে নকআউটের জন্য প্রস্তুত রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:৩১

ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগের নকআউট আগেই নিশ্চিত করেছিল জুভেন্টাস। তাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইয়াং বয়েজের কাছে হারলেও তাদের পথ দুর্গম হয়ে ওঠেনি। এই হারে মোটেও বিচলিত নন ক্রিস্তিয়ানো রোনালদো।

নকআউটের মতো ‘সুন্দর অংশের’ জন্য তৈরি ইতালিয়ান জায়ান্টদের প্রাণভোমরা। রোনালদোর বিশ্বাস, ২-১ গোলে গ্রুপের শেষ ম্যাচটি হারলেও নকআউটে যে কোনও দলের সঙ্গে পেরে উঠতে প্রস্তুত তারা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর এবার জুভেন্টাসেও ট্রফি হাতে নিতে চান রোনালদো। তিনি বলেছেন, ‘এখন চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সুন্দর অংশের শুরু হবে। আমি আত্মবিশ্বাসী আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

ইয়াং বয়েজের গোলপোস্টে লেগে একটি গোলের সুযোগ নষ্ট করেন রোনালদো। ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী তারকা বলেছেন, ‘আমি শান্ত আছি। কারণ আমি জানি এই দলের সম্ভাবনা, আমারও।’

এই ম্যাচে আক্ষেপ নিয়ে রোনালদো বলেন, ‘আমি সহজেই আরও দুই একটি গোল করতে পারতাম। কিন্তু এটাই ফুটবল। এখন শুধু আমাদের পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের