আমার কিছু বলার নেই: মরিনহো

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪

জোসে মরিনহো বরখাস্ত হয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হয়েছে জোসে মরিনহোকে। মঙ্গলবার চাকরি হারানোর ২৪ ঘণ্টা পর ‍প্রথমবার সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন পর্তুগিজ কোচ। যদিও বরখাস্ত হওয়া নিয়ে কিছু বলতে রাজি হয়নি তিনি।

মরিনহোর চাকরি বেশ কিছুদিন ধরেই ঝুলছিল সুতোয়। তবে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হারের পর ম্যানইউ আর তার ওপর আস্থা রাখতে পারেনি। মঙ্গলবার এক বিবৃতিতে সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে বরখাস্ত করার ঘোষণা দেয় ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি।

একদিন পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন মরিনহো। যদিও বরখাস্ত সংক্রান্ত বিষয়ে নীরবতাই পালন করেছেন ইন্টার মিলানকে ত্রিমুকুট জেতানো এই কোচ। বুধবার তার লন্ডনের বাড়ি ছাড়ার সময় মিডিয়ার সমানে পড়েছিলেন মরিনহো। ম্যানইউ থেকে তার বরখাস্ত হওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোনও উত্তর দিতে রাজি হয়নি। শুধু বলেছেন, ‘আমাকে যেতে দিন। আমার কিছু বলার নেই।’

আড়াই বছর ম্যানইউয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করে চাকরিচ্যুত হয়ে ছাড়তে হয়েছে তাকে ওল্ড ট্র্যাফোর্ড। চলতি মৌসুমে লিগে বাজে পারফরম্যান্সের মাশুল দিয়ে মাঝপথেই ছাড়তে হলো ম্যানইউ। ২০১৬ সালে ‘রেড ডেভিলদের’ দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিতে না পারলেও তার অধীনে ম্যানইউ জিতেছে লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম