এমবাপের মধ্যে নিজেকে দেখছেন পেলে

স্পোর্টস ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪

এমবাপের মধ্যে নিজেকে দেখছেন পেলে ‘ফুটবলের রাজা’ পেলে। সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও বিবেচনা করা হয় তাকে। আর কখনও তার মতো খেলোয়াড় পাওয়া যাবে কিনা, তা নিয়ে ফুটবল বিশ্লেষকদের মনে ঘোর সন্দেহ। তবে পেলে নিজে কিন্তু পেয়ে গেছেন ‘উত্তরসূরি’। কাইলিয়ান এমবাপে তার জায়গা নিতে যাচ্ছেন বলে মত ব্রাজিলিয়ান কিংবদন্তির।

এমবাপের ভক্ত তিনি অনেক আগে থেকেই। তবে রাশিয়া বিশ্বকাপের পর ফরাসি ফরোয়ার্ডকে আরও মনে ধরেছে পেলের। তার মধ্যেই এখন নিজেকে খুঁজে পাচ্ছেন তিনবারের বিশ্বকাপ জয়ী। ফরাসি সংবাদমাধ্যম ‘কানাল প্লাস’কে পেলে বলেছেন, ‘গত বছরই আমি এমবাপের প্রশংসা করেছিলাম, বলেছিলাম সে গ্রেট খেলোয়াড়। এমবাপে ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছে, আর আমি জিতেছিলাম মাত্র ১৭ বছর বয়সে।’

অল্প বয়সে বিশ্বকাপ জেতার উদাহরণ টেনে এই কিংবদন্তির বক্তব্য, ‘আমি ওকে বলেছি, সে আমার জায়গায় যেতে পারে। আমার মতে, সে নতুন পেলে হতে পারে। অনেকেই মনে করতে পারেন, আমি রসিকতা করছি। মোটেও না, এটা রসিকতার কোনও বিষয় না।’

চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এমবাপে। তার সঙ্গে নেইমারের গোল উৎসবে ফরাসি লিগ ওয়ানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই। যদিও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবার প্যারিসের ক্লাবটিকে নিয়ে আশাবাদী পেলে।

পিএসজিকে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখছেন তিনি, ‘পিএসজি দারুণ দল। আশা করি তারা দুর্দান্ত ফুটবল খেলবে এবং পৌঁছাতে পারবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। এরপর, জিতবে নাকি জিতবে না, সেটা ঈশ্বরই জানে।’ ফক্স স্পোর্টস

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে