শেখ রাসেল-বসুন্ধরার বছরের শেষ টুর্নামেন্ট জয়ের চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১

স্বাধীনতা কাপ নিয়ে দুই দলের কোচ-অধিনায়ক স্বাধীনতা কাপ নাম হলেও টুর্নামেন্টের আয়োজন বিজয়ের মাস ডিসেম্বরে। বুধবার বছরের শেষ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের কোচের কণ্ঠে ধ্বনিত হলো শিরোপা জয়ের আশাবাদ।

শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু সবার আগে মেতে উঠলেন শিষ্যদের প্রশংসায়,  ‘টুর্নামেন্টে আমাদের শুরুটা তেমন ভালো ছিল না। আমরা কঠিন একটা গ্রুপে পড়েছিলাম। তাতে অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে। প্রতি ম্যাচে আমাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে। সেজন্য সব কৃতিত্ব ছেলেদের। তবে শুধু ফাইনালে উঠলেই হবে না, জিততেও হবে।’

গত ২৪ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার সোহেল রানার স্ত্রী ও শিশু সন্তান। ওই মর্মান্তিক দুর্ঘটনায় সোহেল নিজেও আহত হয়েছিলেন। ফাইনালের ঠিক আগে দলে যোগ দিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরে পেয়ে টিটু অনুপ্রাণিত, ‘স্বাধীনতা কাপ শুরু হওয়ার ঠিক আগে সোহেল রানা সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়েছে। দুদিন আগে সে ক্যাম্পে যোগ দিয়েছে। সোহেলকে পেয়ে আমরা উজ্জীবিত।’

বিদেশি কোচ-খেলোয়াড় নিয়ে ঢাকার ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংস। ফাইনালের প্রতিপক্ষ নিয়ে শেখ রাসেল কোচের মূল্যায়ন, ‘বসুন্ধরার মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ চলার সময় মনোযোগ ধরে রাখতে হবে। ম্যাচ থেকে মন উঠে গেলে চলবে না। ওদের কোচ ব্রুজন যখন মালদ্বীপের নিউ রেডিয়েন্টের দায়িত্বে ছিলেন, তখন থেকেই তাকে চিনি। ফাইনালে যে দল ভুল কম করবে, তারাই জিতবে।’

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেনি বসুন্ধরা, হেরে যায় ঢাকা আবাহনীর কাছে। দ্বিতীয় টুর্নামেন্ট হাতছাড়া করতে রাজি নয় তারা। দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘ফাইনালে ওঠা শুধু চাপ নয়, সন্তুষ্টিরও। আমরা উন্নতির পথেই রয়েছি। ফাইনালে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চাই, শিরোপা উদযাপন করতে চাই। ছেলেরা শিরোপা জিততে মুখিয়ে আছে।’

যদিও শিরোপা লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের শঙ্কা তার মনে, ‘শেখ রাসেল খুব শক্তিশালী দল। ওদের ডিফেন্স জমাট, মাঝমাঠ গোছালো, আক্রমণভাগও ভালো। তবে আমরা  প্রতিপক্ষ নয়, নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের