ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো নেই হ্যাজার্ডের

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:১২

এডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন এখনও পিছু ছাড়েনি এডেন হ্যাজার্ডের। কিন্তু তাড়াহুড়ো করে ভবিষ্যতের কোনও সিদ্ধান্ত নিতে চান না চেলসির তারকা খেলোয়াড়।

চেলসির সঙ্গে হ্যাজার্ডের চুক্তি শেষ হবে ২০২০ সালে। যদিও জন টেরি, দিদিয়ের দ্রগবা ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পদক্ষেপ অনুসরণ করে ক্লাবের লিজেন্ড হওয়ার আশা তার।

স্ট্যামফোর্ড ব্রিজে কী আরও থেকে যাবেন, নাকি রিয়ালে যাওয়ার গুঞ্জন সত্যি হবে? এসব প্রশ্নের উত্তর জানা যাবে চলতি মৌসুম শেষে। হ্যাজার্ড বলেছেন, ‘আমি এখন কেবল মাঠেই মনোযোগ দিচ্ছি। মৌসুম শেষে দেখা যাক কী হয়।’

ওয়াটফোর্ডের বিপক্ষে বৃহস্পতিবার চেলসির জার্সিতে গোলের সেঞ্চুরি করেছেন হ্যাজার্ড। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের জোড়া গোলে ২-১ এ জিতেছে ব্লুরা। ২০২১ সালে লিঁল থেকে চেলসিতে যোগ দিয়ে করেছেন ১০১ গোল। আর লিগের এই মৌসুমে ১০টি গোলের পাশাপাশি করিয়েছেন ৯টি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে