‘লিভারপুলের কাছে হারলে শেষ ম্যানসিটির শিরোপার দৌড়’

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৫:৫৫

লিভারপুলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মানছেন সিলভা বছরের শেষদিকে একের পর এক হোঁচটে শীর্ষ থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। এক নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে লিগ চ্যাম্পিয়নদের ব্যবধান ৭ পয়েন্টের। বৃহস্পতিবার দুই দলের মুখোমুখি লড়াই তাই শিরোপার দৌড়ে বড় ভূমিকা রাখতে যাচ্ছে মনে করেন ম্যানসিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলকে স্বাগত জানানোর দিনে কঠিন পরীক্ষা দিতে হবে ম্যানসিটিকে। ইয়ুর্গেন ক্লপের দলের কাছে হারলে পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াবে ১০ এ। পর্তুগিজ এই মিডফিল্ডার স্বীকার করছেন, রেডদের হারাতে না পারলে শিরোপার আশা শেষ হয়ে যেতে পারে।

২০ ম্যাচ খেলে ১৭ জয় ও তিন ড্রয়ে উড়ছে লিভারপুল। হাই প্রোফাইল ম্যাচ খেলতে তারা যাবে ম্যানসিটিতে। এই ম্যাচে স্বাগতিক দলের ওপর সব চাপ থাকবে মানছেন সিলভা, ‘আমরা জানি, আমাদের ওপর চাপ কিছুটা বেশি থাকবে। কারণ যদি জিততে না পারি তাহলে তাদের পেছনে ছোটা হবে খুব কঠিন। আমরা প্রত্যেক ম্যাচে যেটা করি, সেটাই চেষ্টা করবো। আমরা তিনটি পয়েন্ট পাওয়ার জন্য খেলব, বিশেষ করে আমাদের ভক্তদের সঙ্গে নিয়ে জেতার চেষ্টা করবো।’

এই ম্যাচে জয়ের বিকল্প নেই মনে করছেন সিলভা। ড্রও খুব কাজে আসবে না জানান তিনি। ১৯ ম্যাচ খেলে ৫ গোল করা এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা ৭ পয়েন্ট পেছনে, যদি জিতি তাহলে সেটা কমে আসবে ৪ এ। ৭ আর ৪ এর মাঝে অনেক তফাৎ। আমরা তাদের চাপে রাখার চেষ্টা করবো।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী