চেলসির ঘরে সবচেয়ে দামি আমেরিকান ফুটবলার

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

ক্রিস্টিয়ান পুলিসিচ সবচেয়ে দামি আমেরিকান ফুটবলার হয়ে ‍চেলসিতে নাম লেখালেন ক্রিস্টিয়ান পুলিসিচ। ৬৪ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে এই মিডফিল্ডার যোগ দিয়েছেন ইংলিশ ক্লাবটিতে।

পুলিসিচের দিকে নজর ছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের। তার মধ্যে চেলসির লিগ প্রতিপক্ষ লিভারপুলও ছিল। যদিও শীতকালীন দলবদলে আমেরিকান মিডফিল্ডারকে ঘরে তুলেছে ‘ব্লু’। ৬৪ মিলিয়ন ইউরো খরচ করে পুলিসিচকে বানিয়েছে আমেরিকার সবচেয়ে দামি খেলোয়াড়।

এই মিডফিল্ডারকে কেনার পরই আবার ধারে পাঠিয়ে দিয়েছে ডর্টমুন্ডে। চলতি মৌসুমটা জার্মান ক্লাবের জার্সি গায়েই খেলবেন পুলিসিচ। ডর্টমুন্ডের পরিচালক মাইকেল জোরখ জানিয়েছেন, পুলিসিচ চুক্তি নবায়ন করতে চাননি ক্লাবের সঙ্গে। তিনি বলেছেন, ‘সে চুক্তি বাড়াতে চায়নি, এখানেই শেষ করতে চেয়েছে। ও খেলতে চেয়েছে প্রিমিয়ার লিগে।’

সেই ইচ্ছা থেকেই প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে নতুন ‍ঠিকানা করেছেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। ইংলিশ ক্লাবটি তাদের ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে। ক্লাব পরিচালক মারিয়ান গ্রানোভস্কিয়া বলেছেন, ‘ইউরোপের সবচেয়ে আকাঙ্ক্ষিত তরুণ খেলোয়াড়কে সই করাতে পেরে আমরা আনন্দিত।’ একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, চলতি মৌসুমের বাকিটা পুলিসিচ কাটিয়ে আসবেন ডর্টমুন্ডেই।

জার্মান ক্লাবটির যুব দল থেকে উঠে আসা এই তরুণ ২০১৬ সাল থেকে খেলেছেন মূল দলে। ৮১ ম্যাচে করেছেন ১০ গোল। আর জাতীয় দল যুক্তরাষ্ট্রের জার্সিতে পুলিসিচ ২৩ ম্যাচে গোল করেছেন ৯টি। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী