মৌসুম শেষে ফুটবলকে বিদায় বলবেন চেখ

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:০০

পেত্র চেখ পেশাদারি ফুটবলে প্রায় সবকিছু জিতেছেন পেত্র চেখ। কোনও আক্ষেপ নেই তার, তাই ফুটবলকে বিদায় জানানোর সময় নির্ধারণ করে ফেললেন এই গোলরক্ষক। চলতি মৌসুম শেষেই অবসরে যাবেন ৩৬ বছর বয়সী চেক তারকা।

২০ বছরের পেশাদারি ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন চেখ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় আর্সেনাল গোলরক্ষক নিশ্চিত করেছেন ২০১৮-১৯ মৌসুম শেষেই তুলে রাখলেন গ্ল্যাভস। প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষে ৩৭ বছর শেষ করবেন চেখ, ক্যারিয়ারের শেষ মৌসুমে আর্সেনালের জার্সিতে অন্তত একটি শিরোপা জিততে চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চেখ বলেছেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে এটা আমার ২০তম মৌসুম। প্রথম পেশাদারি চুক্তির পর কাটানো এই ২০ বছর শেষে আমার মনে হচ্ছে এটাই সঠিক সময় ঘোষণা করার- এই মৌসুম শেষেই আমি অবসরে যাচ্ছি।’

নিজের অর্জনে তৃপ্ত এই গোলরক্ষক, ‘প্রিমিয়ার লিগে কাটানো ১৫ বছরে আমি সম্ভাব্য সব ট্রফি জিতেছি। আমি অনুভব করি জীবনে সবকিছুই জিতেছি। আর্সেনালের হয়ে পরিশ্রম করে যাব এবং আশা করছি এই মৌসুমে আরও একটি ট্রফি জিততে পারব। দেখা যাক এরপর মাঠের বাইরের জীবনটা কেমন হয়।’

চেখের ফুটবল ক্যারিয়ারের শুরুটা স্বদেশি ক্লাব ভিক্তোরিয়া প্লজেনের যুব দল দিয়ে। সিনিয়র দলে অভিষেক তার ১৯৯৯ সালে চিমেল ব্লাসানি দিয়ে। এরপর স্পার্তাক মস্কো ও রেনে হয়ে ২০০৪ সালে প্রিমিয়ার লিগে নাম লেখেন চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজে ১১ বছর কাটিয়ে ২০১৫ সালে পাড়ি জমান আর্সেনালে। গানারদের জার্সিতেই অবসর নিতে যাচ্ছেন চেক গোলরক্ষক।

জাতীয় দল চেক প্রজাতন্ত্রের জার্সিতে চেখের অভিষেক ২০০২ সালে। ১২৪ ম্যাচ খেলে অবসরে নিয়েছেন ২০১৬ সালে। এবার ক্লাব ফুটবলেও বিদায়ের ঘোষণা দিয়েছেন এই গোলরক্ষক। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম