প্রধানমন্ত্রীকে ফুটবল ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৬

ফুলের পাশাপাশি প্রধানমন্ত্রীকে ফুটবল দিয়ে শুভেচ্ছা জানান বাফুফে কর্মকর্তারা (ছবি: বাফুফে) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে যান দেশের শীর্ষ ‍ফুটবল সংস্থার কর্মকর্তারা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ও ফুটবল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তার সরকারি বাসভনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আরও যান সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সহ অন্য কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে আনন্দঘন সময় কাটে ফেডারেশন কর্মকর্তাদের। তাদের শুভেচ্ছায় আপ্লুত শেখ হাসিনা।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে জানান সেই কথা, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ও ফুটবল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমাদের ধন্যবাদ দিয়েছেন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে