কর ফাঁকির শাস্তি মেনে নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৯, ২১:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০৬

বান্ধবী হোর্হেনাকে নিয়ে আদালতে যান রোনালদো ২৩ মাসের জেলের শাস্তি মেনে নেওয়ার পাশাপাশি ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মঙ্গলবার স্পেনের মাদ্রিদের এক আদালতে বিচারকের সামনে এই শাস্তি ও জরিমানা মেনে নেন জুভেন্টাস ফরোয়ার্ড।

নিরাপত্তার কথা ভেবে প্রথমে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার, পরে গাড়িতে করে আদালতের প্রবেশমুখে ঢোকার অনুমতি চেয়েছিলেন রোনালদো। কিন্তু বিচারক তার অনুরোধ প্রত্যাখ্যান করে দেন।

সোমবার জুভেন্টাসের হয়ে খেলার পরদিনই স্পেনে পা রাখলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। অগণিত ক্যামেরা ও সাংবাদিকদের সামনে দিয়েই বান্ধবী হোর্হিনা রোদ্রিগেসের সঙ্গে প্রাদেশিক আদালতে হাজির হন তিনি। হাসিমুখে সবার সঙ্গে সৌজন্য রক্ষা করে কাঠগড়ায় দাঁড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছানোয় আদালতে খুব কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সারেন রোনালদো।

জেলের শাস্তি পেলেও কারাভোগ করতে হতে হচ্ছে না রোনালদোকে। কারণ স্পেনের আইন অনুযায়ী, কোনও ব্যক্তি ফৌজদারি অপরাধ না করলে এবং দুই বছর বা তার কম মেয়াদে জেলের শাস্তি পেলে প্রথম অপরাধের কারণে জেল খাটতে হয় না।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল পর্তুগিজ অধিনায়ক ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার ইমেজ স্বত্ব থেকে আয় করা অর্থ গোপন করেছেন। এজন্য তার বিরুদ্ধে ওঠে ১৪.৮ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের