সেভিয়ার বিপক্ষে নেই মেসি

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:১১

লিওনেল মেসি কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওনেল মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্টরা সেভিয়ার মাঠে নামছে বুধবার রাতে।

মেসি না থাকলেও নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড় কেভিন প্রিন্স বোয়েটাংয়ের অভিষেক হয়ে যেতে পারে। জন্মসূত্রে এই জার্মান মিডফিল্ডারকে দলে রেখেছেন এর্নেস্তো ভালভারদে। গত সোমবার সাসুওলো থেকে ধারে এই ঘানার ফুটবলারের সঙ্গে চুক্তি করে বার্সা।

গত রবিবার লা লিগায় লেগানেসের বিপক্ষে একাদশে ছিলেন না মেসি। তবে বদলি নেমে জাদু দেখান তিনি। লুই সুয়ারেসকে দিয়ে একটি গোল করানোর পর করেছেন নিজেও।

সামনের ব্যস্ত সূচি মাথায় রেখে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভালভারদে। তবে আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে ফিরতি লেগেই হয়তো দেখা যাবে তাকে। তার আগে রবিবার গিহোনার মাঠে লিগ খেলবে বার্সা।

স্প্যানিশ কাপের শেষ ষোলোতেও লেভান্তের মাঠে মেসিকে ছাড়া খেলেছিল বার্সেলোনা। ২-১ গোলে হেরে যায় কাতালানরা। ন্যু ক্যাম্পে ফিরতি লেগে আর্জেন্টাইন ফরোয়ার্ড ফিরেছিলেন এবং ৩-০ গোলের জয়ে করেন একটি গোল। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম