টাইব্রেকারে টটেনহ্যামকে হারিয়ে ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৯, ১১:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১১:১৬

লুইজের জয়সূচক গোলের পর চেলসির উল্লাস চার বছর আগে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে পঞ্চম লিগ কাপ জিতেছিল চেলসি। ২০১৫ সালের ফাইনালের পুনরাবৃত্তি হলো এবারের সেমিফাইনালে। রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে জিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল নিশ্চিত করলো ব্লুরা।

স্পারদের ঘরে প্রথম লেগ ১-০ গোলে হেরেছিল চেলসি। ফিরতি লেগে নিজ মাঠে তারা জেতে ২-১ গোলে। কিন্তু দুই লেগ অগ্রগামিতায় ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-২ গোলে জয় উদযাপন করেছে মাউরিসিও সারির দল।

গত শনিবার আর্সেনালের মাঠে প্রিমিয়ার লিগে হারা চেলসির জন্য ম্যাচটি ছিল কঠিন পরীক্ষার। ওই হারের পর খেলোয়াড়দের দৃঢ় মানসিকতাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন সারি। কোচের সমালোচনার জবাব তারা দিয়েছে এদিন শুরুতে। ২৭ মিনিটে এন’গোলে কাঁতের গোলে এগিয়ে যায় ব্লুরা। প্রথমার্ধের ৭ মিনিট আগে ইডেন হ্যাজার্ড ব্যবধান দ্বিগুণ করে স্বস্তিতে রাখেন স্বাগতিকদের।

অন্যদিকে চিরচেনা আক্রমণভাগের অভাব ভালোভাবে টের পেয়েছে স্পাররা। প্রায় তিন বছর পর হ্যারি কেইন, ডেলে আলী ও সন হিউং-মিনের কাউকে পায়নি তারা। শেষ পর্যন্ত তাদের আশা জাগান ফের্নান্দো লরেন্তে। বিরতির পঞ্চম মিনিটে ব্যবধান কমান তিনি।

শেষদিকে অলিভিয়ের জিরুদ চেলসিকে এগিয়ে দেওয়ার জোড়া সুযোগ নষ্ট করলে ম্যাচ নিষ্পত্তি করতে হয় টাইব্রেকারে।

দুই দলই পেনাল্টি শুট আউট থেকে প্রথম দুটি গোল পায়। কিন্তু তৃতীয় শটে টটেনহ্যামের এরিক ডায়ার ব্যর্থ হলে জর্জিনিয়োর গোল এগিয়ে রাখে চেলসিকে। লুকাস মোরা চতুর্থ শট থেকে লক্ষ্যভেদ করতে পারেননি। জবাবে ডেভিড লুইজ জয় এনে দেন চতুর্থবার লক্ষ্যভেদ করে।

আগামী ২৪ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানসিটি ও চেলসি। গোল ডটকম 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে