বার্সায় আরও অনেক বছর থাকতে চান রাকিতিচ

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯

ইভান রাকিতিচ নানা গুঞ্জনে ন্যু ক্যাম্পে ইভান রাকিতিচের ভবিষ্যৎ পড়েছে প্রশ্নের মুখে। তবে দৃঢ় কণ্ঠে ক্রোয়েট মিডফিল্ডার জানিয়ে দিলেন, বার্সেলোনায় আরও অনেক বছর থাকতে চান।

এই গ্রীষ্মের দলবদলে তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে চেলসি। এমন রিপোর্ট বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। কিন্তু রাকিতিচ ন্যু ক্যাম্পে থেকে যেতে অবিচল। বার্সার সঙ্গে ‍চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিতে চান তিনি।

২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ রাকিতিচের। সময়টা আরও বাড়াতে চান ৩০ বছর বয়সী মিডফিল্ডার। মুন্দো দেপোর্তিভোকে তিনি বলেছেন, ‘আমি এখানে থাকতে চাই। আর চুক্তি নতুন করে করলে আরও অনেক বেশি থাকতে পারবো। এখানে আমি খুব খুশি, সেটা সবাই জানে; বিশেষ করে প্রেসিডেন্ট। এর চেয়ে বেশি কিছু বলার আর নেই।’

পরের মৌসুমে নাইগেল ডি ইয়ং এলে তার ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে এই প্রশ্নে রাকিতিচ বলেছেন, ‘এটা প্রেসিডেন্ট বা ম্যানেজারের জন্য ভালো প্রশ্ন হতে পারে। সবাই আমাকে জানে যে আমি কেবল খেলতে চাই। সব ধরনের চ্যালেঞ্জ আমি ঠাণ্ডা মাথায় মোকাবিলা করবো এবং আরও বেশি দৃঢ়তা নিয়ে। আমার বয়স এখন ৩০, ক্যারিয়ারের সেরা মুহূর্তে। আমি বার্সায় থেকে সেটা উপভোগ করতে চাই।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’