মার্চে আর্জেন্টিনায় ফিরবেন মেসি!

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ১৪:২৮ আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৪:২৮

লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে শেষ ষোলোতে বিদায়ের পর আর আর্জেন্টিনার জার্সি পরেননি লিওনেল মেসি। স্বেচ্ছায় জাতীয় দল থেকে দূরে সরে আছেন তিনি। কিন্তু কয়েকটি সূত্র ইএসপিএন আর্জেন্টিনাকে জানিয়েছে, ভেনেজুয়েলা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আগামী মার্চের প্রীতি ম্যাচে দেখা যাবে তাকে।

আগামী ২২ মার্চ মাদ্রিদে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর জার্মানির ড্রেসডেনে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। জুনে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে আর্জেন্টিনার এই দুই ম্যাচকে।

গত সপ্তাহে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি কোপার গ্রুপ নির্ধারণী শেষে আভাস দেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ফেরানোর সব চেষ্টা করবেন তিনি। সময় পেলেই মেসির সঙ্গে কথা বলার আশ্বাস দেন আর্জেন্টিনার কোচ।

মেসির সম্ভাব্য ফেরা নিয়ে স্কোলানি বলেছিলেন, ‘ফিফার মার্চের প্রীতি ম্যাচের সূচি জানার আগেই তার সঙ্গে আমাদের কথা বলার সম্ভাবনা আছে। আমরা আশাবাদী সে ফিরবে। তবে সবচেয়ে বড় কথা আমরা তাকে সুখী দেখতে চাই। আশা করি সে আমাদের সঙ্গে থাকবে।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া বলেছেন, ‘কোচ যদি ডাকে, তাহলে লিও দলে থাকবে।’

কোপা আমেরিকায় তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। গতবার টাইব্রেকারে ফাইনাল হারের আগে চিলির সঙ্গে গ্রুপে লড়াই করেছিল তারা। এবার তারা ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে ও আমন্ত্রিত দল কাতারকে।

১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে গত দুটি ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনার লড়াই।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘালয়ের পাহাড়ে প্রাকৃতিক জলস্লাইড ঘিরে পর্যটকদের মুগ্ধতা ও উদ্বেগ
মেঘালয়ের পাহাড়ে প্রাকৃতিক জলস্লাইড ঘিরে পর্যটকদের মুগ্ধতা ও উদ্বেগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত