শৃঙ্খলাভঙ্গ করে শাস্তির সামনে ফুটবলার হেমন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

শৃঙ্খলাভঙ্গের কারণে বসুন্ধরা কিংসে নিষিদ্ধ হতে পারেন হেমন্ত অনেক দিন ধরে ছন্দে নেই মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। এ মৌসুমে তিনি যোগ দিয়েছেন নবাগত বসুন্ধরা কিংসে। কিন্তু নতুন ক্লাবে নিয়মিত অনুশীলন করছেন না। হেমন্তের আচরণে ক্ষুব্ধ বসুন্ধরার কর্মকর্তারা। শৃঙ্খলাভঙ্গের কারণে দলে নিষিদ্ধ হতে পারেন তিনি।

নতুন মৌসুমের শুরুতে বসুন্ধরার অনুশীলনে যোগ দিতে দেরি করেছিলেন হেমন্ত। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট স্বাধীনতা কাপের পর অন্য ফুটবলাররা ছুটি কাটিয়ে ক্লাবে যোগ দিলেও হেমন্ত ছিলেন অনুপস্থিত। পারিবারিক সমস্যার কারণে তিনি নাকি অনুশীলনে অনিয়মিত। দু-দুবার শোকজ করলেও তার উত্তর সন্তুষ্ট করতে পারেনি ক্লাবকে। 

হেমন্তকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বসুন্ধরা কিংসের ম্যানেজার জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হেমন্ত বারবার শৃঙ্খলাভঙ্গ করে যাচ্ছেন। কারণ হিসেবে একেকবার একেক কথা বলছেন। তার আচরণে দলের সবাই বিরক্ত। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তো ভীষণ ক্ষুব্ধ। কোচ তাকে দলের বাইরে রাখার পক্ষে। আমি নিজেও হেমন্তকে দলের বাইরে রাখার জন্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি। তিনি সাসপেন্ড হতে পারেন।’

বসুন্ধরা কিংসের কোচ ব্রুজন অবশ্য হেমন্তকে নিয়ে কিছু বলতে রাজি নন, ‘হেমন্তের বিষয়ে আমি কিছু বলতে চাই না। টিম ম্যানেজমেন্ট তার সম্পর্কে ভালো বলতে পারবে।’

এ বিষয়ে জানতে অনেক চেষ্টা করেও হেমন্তর সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী