ফাব্রেগাসের আশা, চেলসিতে থাকবেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৭

এডেন হ্যাজার্ড ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এডেন হ্যাজার্ড। শিগগিরই ঘোষণা করবেন তার সিদ্ধান্ত। এই বেলজিয়ান ফরোয়ার্ডের সাবেক সতীর্থ সেস্ক ফাব্রেগাসের আশা, সিদ্ধান্তটা হবে তার চেলসিতে থেকে যাওয়ার।

হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা নতুন নয়। অনেকবার সরাসরিই মাদ্রিদের ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাবটিও তাকে দলে ভিড়াতে আগ্রহী। তাই ধারণা করা হচ্ছে, সামনের গ্রীষ্মের দলবদলেই সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেবেন হ্যাজার্ড। তবে চেলসির সাবেক মিডফিল্ডার ফাব্রেগাসের আশা, ২৮ বছর বয়সী ফরোয়ার্ড থেকে যাবেন স্ট্যামফোর্ড ব্রিজে।

মাদ্রিদে যাওয়ার আলোচনায় থাকা হ্যাজার্ডের চেলসির সঙ্গে চুক্তি আছে ২০২০ সাল পর্যন্ত। যদিও ওই সময়ের আগেই তার স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার গুঞ্জন আছে। হ্যাজার্ড নিজেই দিনকয়েক আগে জানিয়েছেন, ভবিষ্যতের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি, শিগগিরই জানিয়ে দেবেন সিদ্ধান্তটি।

শীতকালীন দলবদলে চেলসি ছেড়ে মোনাকোতে যোগ দেওয়া ফাব্রেগাস তার সাবেক সতীর্থকে লন্ডনেই দেখতে চান। রিয়ালের প্রতি হ্যাজার্ডের ভালোবাসার কথা জানা থাকলেও তার আশা, ‘দেখা যাক সে কী সিদ্ধান্ত নেয়। এখনও দেড় বছর চুক্তি আছে, আর সে চেলসিতে সুখীও। ক্লাবটি তার পরিবারের মতো।’

সঙ্গে যোগ করেছেন, ‘যদিও সবশেষে সিদ্ধান্তটা তার ব্যক্তিগত। ও রিয়াল মাদ্রিদকে পছন্দ করে, আর সেটা সে সবসময়ই বলে। আশা করি চেলসির সঙ্গে হ্যাজার্ড চুক্তি নবায়ন করবে। অবশ্য সেটা না হলে মাদ্রিদে চলে যাবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী