পুরো দলকে কৃতিত্ব দিলেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১১

সান্তিয়াগো সোলারি ২০১৬ সালের নভেম্বরের পর প্রথমবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে জিতলো রিয়াল মাদ্রিদ। আর ওয়ান্দা মেত্রোপোলিতানো স্টেডিয়াম থেকে এই প্রথম তিন পয়েন্ট আদায় করলো তারা। এমন জয়ে পুরো দলকে কৃতিত্ব দিলেন কোচ সান্তিয়াগো সোলারি।

শনিবার ৩-১ গোলের জয়ে কাসেমিরো, সের্হিয়ো রামোস ও গ্যারেথ বেল লক্ষ্যভেদ করেন। এক গোলে পিছিয়ে পড়ার পর অ্যাতলেতিকো সমতায় ফেরায় আন্তোয়ান গ্রিয়েজমানের গোলে।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত কণ্ঠে সোলারি বলেছেন, ‘এটা ছিল দলগত বিজয়। শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দলের বিপক্ষে এই স্টেডিয়াম থেকে কোনও কিছু পাওয়ার অন্য উপায় নেই।’

এই জয় দলগত প্রচেষ্টার ফসল বললেন রিয়াল কোচ, ‘ওয়ান্দায় জয়ের একমাত্র উপায় হচ্ছে একটি দল হয়ে খেলা। আমরা প্রত্যেক ক্ষেত্রে শক্তিশালী ছিলাম। ডিসেম্বর থেকে এখন পর্যন্ত এটাই আমাদের সেরা খেলা।’

অ্যাতলেতিকোকে টপকে লা লিগা টেবিলে এখন দুই নম্বরে রিয়াল। দলের অগ্রগতিতে মুগ্ধ সোলারি, ‘দলের প্রাণ হলো খেলোয়াড়রা, যারা শরীর আর মন দিয়ে অনুশীলন করে। সব কৃতিত্ব তাদের।’

শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে এখন রিয়ালের ব্যবধান ৫ পয়েন্টের। যদিও কাতালান প্রতিদ্বন্দ্বী এক ম্যাচ কম খেলেছে। রিয়াল কোচ দৃঢ়তার সঙ্গে জানালেন, শেষ পর্যন্ত লড়াই করে যাবে তার দল। তিনি বলেছেন, ‘শেষ পর্যন্ত রিয়াল সবকিছুর জন্য লড়াই করে যাবে। এটাই শেষ নয়। এখন আমরা দ্বিতীয় স্থানে। কিন্তু আমাদের লড়াই করে যেতে হবে। কারণ অ্যাতলেতিকোও প্রতিদ্বন্দ্বিতা করে যাবে। আমাদের পা মাটিতে রাখতে হবে।’

অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনি হারের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তকে দায়ী করেননি। বরং রিয়ালকে কৃতিত্ব দিলেন তিনি, ‘প্রতিপক্ষ দুর্দান্ত ছিল বলে অ্যাতলেতিকো হেরেছে। আমি ভিএআর নিয়ে সাধারণত কথা বলি না। আমি বিশ্বাস করি এর আরও উন্নতি প্রয়োজন এবং সেটা যেন সবার জন্য কার্যকরী ফল আনে। ভিএআরের জন্য আমরা হেরেছি এটা একদমই মনে করি না। প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আমরা তাদের অভিনন্দন জানাই, এখন পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’ মার্কা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী