বিলবাওর বিপক্ষে মেসি-দেম্বেলেকে দলে রেখেছে বার্সা

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৩

দেম্বেলে ও মেসি সান মেমেসে রবিবার অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। লা লিগার এই ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও উসমান দেম্বেলে। দুজনেই ফিটনেস টেস্টে উতরে গেছেন। রবিবার দিবাগত রাত পৌনে দুইটায় প্রতিপক্ষের মাঠে নামবে কাতালান জায়ান্টরা।

গত বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ ড্রয়ে বদলি হয়ে শেষ ৩০ মিনিট খেলেন মেসি। ঊরুর চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও বিলবাওর মাঠে দলের সঙ্গে যাচ্ছেন তিনি।

গত জানুয়ারিতে লেগানেসের বিপক্ষে বার্সার জয়ের দিনে গোড়ালির চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে যান দেম্বেলে। গত ৫টি ম্যাচে খেলতে পরেননি ফরাসি ফরোয়ার্ড। বিলবাওর বিপক্ষে তার জায়গা একাদশেই হওয়ার সম্ভাবনা।

অন্যদিকে মেসিকে শুরুর একাদশে থাকার নিশ্চয়তা দিতে পারেননি কোচ এর্নেস্তো ভালভারদে। তিনি বলেছেন, ‘আগের ম্যাচে (রিয়ালের বিপক্ষে) আমরা তাকে শুরুতে নামিয়ে ঝুঁকি নিতে চাইনি। এই সপ্তাহেও একই অবস্থা। এটা নির্ভর করছে তার উপর, সে কেমন বোধ করে। অবশ্য এখন সে ভালো আছে, কিন্তু দেখতে হবে সে আমাকে কী বলে। যদি শতভাগ ফিট থাকে, তাহলে শুরু করবে। তেমনটা না হলে আমাদের অন্য কিছু ভাবতে হবে।’

এই ম্যাচ জিতলে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান বাড়াবে বার্সেলোনা। এই ম্যাচে নামার আগে ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী