চ্যাম্পিয়নশিপ লিগে ফরাশগঞ্জের শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮

ফরাশগঞ্জ (আকাশী জার্সি) ও ঢাকা সিটির লড়াইয়ের মুহূর্ত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতায় ঢাকা সিটি এফসিকে তারা হারিয়েছে ১-০ গোলে।

রবিবার টুর্নামেন্টের প্রথম দিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে একটি ম্যাচই হয়েছে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া ফরাশগঞ্জকে শেষ পর্যন্ত আটকে রেখেছিল ঢাকা সিটি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে তাদের দুর্ভেদ্য রক্ষণভাগকে পরাস্ত করে ফরাশগঞ্জ।

৮৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন আরিফ মিয়া। ফরাশগঞ্জ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৪ ফেব্রুয়ারি ওয়ারী ক্লাবের বিপক্ষে।

কমলাপুরে ম্যাচ শুরুর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী।

সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় দিন ম্যাচ হবে দুটি। কমলাপুরে বেলা সোয়া একটায় ‍মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ওয়ারী ক্লাব। স্বাধীনতা কেএস বিকাল সোয়া তিনটায় মোকাবিলা করবে ফকিরেরপুল ইয়াং এমসিকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী