লিওঁর মাঠে বার্সেলোনার গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৫

মেসিকে থামানোর চেষ্টা লিওঁ খেলোয়াড়দের। তারা পেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ডকে আটকে রাখতে। ‘নিজেরা গোল করতে পারি আর না পারি, বার্সেলোনাকে গোল করতে দেবো না’- এমন পণ করেই হয়তো নেমেছিল অলিম্পিক লিওঁ। যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে সেই মিশনে সফল ফরাসি ক্লাবটি। ঘরের মাঠে তারা আটকে দিয়েছে বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিওঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা।

গোটা ম্যাচে গোলের লক্ষ্যে ২৫বার শট করেছে বার্সেলোনা, যার মধ্যে গোলমুখে নিয়েছে ৫টি শট। হয় স্বাগতিক ডিফেন্ডার, নয়তো বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক। সত্যিই ফরাসি ক্লাবটির গোলমুখে দেয়াল হয়েই দাঁড়িয়েছিলেন অ্যান্থনি লোপেস। তার দুর্দান্ত কয়েকটি সেভেই বার্সেলোনাকে ‍‘খালি হাতে’ ফিরিয়েছে লিওঁ।

ম্যাচের আগে লিগ ওয়ানের ক্লাবটির কোচ ও সভাপতি দুজনই জানিয়েছিলেন, লিওনেল মেসিকে আটকানো যাবে না। যদিও মাঠের খেলায় তারা ঠিকই আটকে দিয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে গোলমুখে শট নেওয়ার সুযোগ খুব একটা দেয়নি তারা। মেসি নিজের সেরা জায়গায় না থাকতে পারলে বার্সেলোনার যা হয়, সেটাই হয়েছে মঙ্গলবার রাতে।

৯০ মিনিটের প্রায় পুরোটা জুড়েই ছিল বার্সেলোনার আধিপত্য, এরপরও গোলের দেখা পায়নি তারা। স্বাগতিকদের পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যকেও দুষতে পারে কাতালানরা। নইলে শেষ দিকে মেসির পাস থেকে সের্হিয়ো বুশকেৎসের শটটি বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারতেন না লিওঁ গোলরক্ষক। লুই সুয়ারেসও আফসোসে পুড়ছেন নিশ্চিতভাবে। বক্সের ভেতর এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোলমুখে যখন শটটা নিলেন, কীভাবে বলটি প্রতিপক্ষের আরেক খেলোয়াড়ের পায়ে লেগে প্রতিহত হলো উরুগুইয়ান স্ট্রাইকার বুঝে উঠতে পারছিলেন না।

গোটা ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়দের এমন বাধার মুখে পড়তে হয়েছে কাতালান ক্লাবটিকে। তাই গোলশূন্য ড্রয়ে ঘরের মাঠের ফিরতি লেগের অপেক্ষায় এখন বার্সেলোনা।

মঙ্গলবার ইউরোপিয়ান প্রতিযোগিতাটি আসলে গোলের মুখই দেখেনি! লিভারপুল-বায়ার্ন মিউনিখের উত্তেজনাকর দ্বৈরথও শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। অ্যানফিল্ডে কোনও দলই পায়নি গোলের দেখা। শেষ ষোলোর প্রথম লেগে বল পজেশনে সফরকারী বায়ার্ন এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে লিভারপুল। কিন্তু ব্যাভারিয়ানদের কড়া রক্ষণ ভাঙতে পারেনি তারা। যদিও অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে যাওয়ায় ঘরের মাঠের ফিরতি লেগে সুবিধাজনক জায়গায় থেকে নামতে পারবে বায়ার্ন। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম