তুরিনে ফিরতি লেগ নিয়ে সতর্ক অ্যাতলেতিকো কোচ

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩০

ডিয়েগো সিমিওনি ওয়ান্দা মেত্রোপোলিতানোয় জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু শেষ ষোলোর দ্বিতীয় লেগ যে প্রতিপক্ষের মাঠে! তাই দলের খেলোয়াড়দের সতর্ক করে দিলেন কোচ ডিয়েগো সিমিওনি।

বুধবার ঘরের মাঠে জুভেন্টাসকে হারিয়েছে অ্যাতলেতিকো। দুই ডিফেন্ডার হোসে গিমেনেস ও ডিয়েগো গোদিনের শেষ দিকের গোলে জিতেছে মাদ্রিদ ক্লাব।

সিমিওনির অধীনে ৮ বছরে নকআউটের প্রথম লেগ জিতে কখনও ছিটকে যায়নি তারা। এবারও তাই আরেকটি কোয়ার্টার ফাইনাল খেলার হাতছানি ২০১৬ সালের রানার্স আপদের সামনে।

কিন্তু এখনই শেষ আট নিয়ে কথা বলতে চান না সিমিওনি, ‘এখনও লড়াই শেষ হয়নি। আরও একটি ম্যাচ বাকি আছে। নিশ্চিত যে একটি দারুণ প্রতিপক্ষের সেরা খেলোয়াড়দের বিপক্ষে আমাদের ভুগতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি। আমরা এখন অবশ্যই স্বস্তি আছি। তবে আমরা নিশ্চিত তুরিনে আমাদের ভুগতে হবে।’ আগামী ১৩ মার্চ তুরিনে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে জুভেন্টাস ও অ্যাতলেতিকো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের