টাইব্রেকারে জিতে লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৮

টাইব্রেকারে জিতে লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি মৌসুমের প্রথম শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। রবিবার লিগ কাপের ফাইনালে টাইব্রেকারে ৪–৩ গোলে তারা হারালো চেলসিকে।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। জর্জিনিয়ো চেলসির পক্ষে প্রথম শট নিয়ে ব্যর্থ হন। পরের তিন শটে দুই দলই গোল পেলেও লেরয় সানে ম্যানসিটির পক্ষে লক্ষ্যভেদ করতে পারেননি। চেলসি চতুর্থ শট মিস করলে ম্যাচ জমে ওঠে। বের্নার্দো সিলভার পর রহিম স্টারলিংয়ের গোলে শিরোপা নিশ্চিত করে ম্যানসিটি। ক্লাব ইতিহাসে প্রথমবার কোনও বড় ট্রফি ধরে রাখলো তারা।

দুই সপ্তাহ আগে চেলসিকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছিল ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামের সেই জ্বলন্ত সিটিজেনদের খুঁজে পাওয়া যায়নি এদিন ওয়েম্বলি স্টেডিয়ামে। 

গোলের জন্য হন্যে হয়ে থাকা ম্যানসিটিকে রুখে দিতে পারাই ছিল প্রথম অর্ধে চেলসির সাফল্য। অবশ্য নিকোলাস ওতামেন্দি তাদের গোলরক্ষক কেপা আরিজাবালাগার পরীক্ষা নেন। সফলতার সঙ্গে আর্জেন্টাইন ডিফেন্ডারকে রুখে দেন চেলসি গোলরক্ষক।
প্রথম ৪৫ মিনিটে ওই একটি স্পষ্ট সুযোগই লক্ষ্যে নিয়েছিল ম্যানসিটি। ২৮ মিনিটে সের্হিও আগুয়েরোর দুর্বল শট রুখে দিতে খুব কষ্ট করতে হয়নি কেপাকে।
বিরতির পর ৫৬ মিনিটে আগুয়েরো জালে বল জড়ালেও উদযাপন করতে পারেননি। গোলটি বাতিল হয় অফসাইডে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির ব্যবহারও মাঠে নেওয়া সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারেনি।
চেলসি সুযোগ তৈরি করে ৬৬ মিনিটে। এডেন হ্যাজার্ডের বাড়ানো বলে নেওয়া এন’গোলে কাঁতের প্রথম নেওয়া শট গোলবারের উপর দিয়ে যায়। এরপর ৭৭ মিনিটে গোলমুখের দিকে ছুটে আসা বের্নার্দো সিলভাকে নিখুঁত ট্যাকলে রুখে দিয়ে চেলসিকে বাঁচান কাঁতে।
খেলার শেষ মুহূর্তে সিটি জর্জিনিয়োর বিরুদ্ধে হ্যান্ডবলের আপিল করলেও রেফারি সাড়া দেননি। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে উইলিয়ানের শট এদারসন গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান।

অতিরিক্ত সময়ে আগুয়েরোকে রুখে ম্যাচ টাইব্রেকারে নেন কেপা। কিন্তু তিনি সফল হননি এই ধাপে। ম্যানসিটি লাভ করে তাদের ষষ্ঠ লিগ কাপ শিরোপা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী