কোচ ডাকলেও মাঠ ছাড়লেন না গোলরক্ষক! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৯

মাউরিসিও সারি বনাম কেপা আরিজাবালাগা এমনটা হয়নি যে তা নয়। তবে পেশাদারি ফুটবলে খুব বেশি দেখা যায় না দৃশ্যটা। আর সেখানে যদি চেলসির মতো বড় ক্লাবের নাম আসে, তাহলে ঘটনাটিকে বিরলই বলা চলে। চেলসি কোচ মাউরিসিও সারি তার গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে মাঠ থেকে উঠে আসতে বললেও শোনেননি তিনি!

ঘটনাটা ইংলিশ লিগ কাপের ফাইনালের। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে কেপাকে উঠিয়ে সারি মাঠে নামাতে চেয়েছিলেন আরেক গোলরক্ষক উইলি কাবায়েরোকে। যদিও কোচের ‘আদেশ’ শোনেননি বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। গত গ্রীষ্মের দলবদলে ৮০ মিলিয়ন ইউরোতে অ্যাথলেতিক বিলবাও থেকে কেপাকে ঘরে তোলে চেলসি।

ওয়েম্বলির ম্যাচটি হেরেছে চেলসি। বিপরীতে লিগ কাপের শিরোপা জিতে নিয়েছে ম্যানসিটি। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকায় ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ার টাইব্রেকারে, সেখানে পেপ গার্দিওলার দল ৪-৩ গোলে জিতে ঘরে তোলে শিরোপা।

অতিরিক্ত সময়ের শেষ দিকেই সারি গোলরক্ষক বদলাতে চেয়েছিলেন। বেঞ্চ ছেড়ে কাবায়েরো ডাগ আউটে চলেও এসেছিলেন নামার জন্য। কিন্তু কেপা মাঠ ছাড়তে নারাজ! ডাগ আউট থেকে সারি বারবার তাকে উঠে আসার সংকেত দিলেও মানেননি স্প্যানিশ গোলরক্ষক। চেলসির কোচিং স্টাফের অন্যরাও তাকে মাঠ ছাড়ার জন্য বারবার ইশারা করেছেন, কিন্তু লাভ হয়নি। কেপা হতাশা ও ক্ষোভ প্রকাশ করার সঙ্গে ইশারায় জানিয়েছেন তিনি ‘ঠিক’ আছেন।

স্বাভাবিকভাবেই শিষ্যের এই আচরণ পছন্দ হয়নি সারের। ডাগ আউটে তার ক্ষোভ প্রকাশও ধরা পড়ে টিভি ক্যামেরায়। এই ঘটনায় বেশ খানিক সময় বন্ধ ছিল খেলা। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি জোনাথান মোস এসে সারির সঙ্গে কথা বললে খেলা আবার শুরু হয়। কিন্তু ইতালিয়ান কোচের রাগ তখনও থামেনি। একটা পর্যায়ে মাঠ ছেড়ে বেরিয়েই যাচ্ছিলেন! যদিও পরে আবার ফিরে আসেন ডাগ আউটে।

এই ঘটনার পর কেপা নায়ক বনে যেতে পারতেন, যদি টাইব্রেকারে জেতাতে পারতেন চেলসিকে। কিন্তু সেটাও পারেননি। তাই কোচের সঙ্গে তার ব্যবহার নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব। যদিও ম্যাচ শেষে সারি জানিয়েছেন, ঘটনাটা ‘ভুল বোঝাবুঝিতে হয়েছে’। চেলসি কোচের বক্তব্য, “ব্যাপারটা বুঝতে আমার সমস্যা হয়েছে। ডাগ আউটে যখন দলের ডাক্তার এলেন, তখনই বিষয়টা আমি বুঝতে পারি। সে (কেপা) বুঝেছে আমি তার শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে বলেছি। তাই কেপা বলেছিল, ‘আমার কোনও সমস্যা নেই। আমি ভালো আছি।”

কেপার কণ্ঠেও একই কথা, ‘ওটা ছিল ভুল বোঝাবুঝি। কোচের সিদ্ধান্তকে অবজ্ঞা করা কিংবা এরকম কিছু করার ইচ্ছা আমার ছিল না। ডাক্তার ডাগ আউট পর্যন্ত না যাওয়ার আগে দুই-তিন মিনিট বিষয়টা নিয়ে গোলমাল ছিল, তবে তারা ব্যাখ্যা দেওয়ার পর সব ঠিক হয়ে গেছে।’

যদিও সারি কিংবা কেপার ব্যাখ্যা মানতে পারছেন না চেলসির সাবেক অধিনায়ক জন টেরি। তার মতে, সারি বাঁচানোর চেষ্টা করছেন তার শিষ্যকে। কেপার আচরণের দিকে আঙুল তুলে ‘স্কাই স্পোর্টস’কে সাবেক ইংলিশ ডিফেন্ডার বলেছেন, ‘ড্রেসিং রুমের মধ্যে কী হয়েছে, তা আমি জানি না। তবে সবার সামনে তার (সারি) যে ভাবভঙ্গি ছিল, সেটা দেখেছি। তিনি তার খেলোয়াড়কে রক্ষা করছেন।’ বিবিসি

সারি বনাম কেপা (ভিডিও):

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে