শীর্ষে ম্যানসিটি, লুকাকুর জোড়ায় জিতলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৯, ২৩:০৯আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৩:৪০

লুকাকুর জোড়া গোলের উচ্ছ্বাস এএফসি বোর্নমাউথের মাঠে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। শনিবার এই জয়ে লিভারপুলকে টপকে আবার শীর্ষে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে উলা গুনার সুলশারের শিষ্যরা।

প্রতিপক্ষের জালে একের পর এক বল জড়ানো ম্যানচেস্টার সিটি হঠাৎ করে গোলমুখের সামনে নিষ্প্রাণ হয়ে পড়েছে। আগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষেও একমাত্র গোলে জিতেছিল সিটিজেনরা।

শনিবার ভিটালিটি স্টেডিয়ামে দাপট দেখিয়েছে ম্যানসিটি। কিন্তু গোলমুখের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে স্বাগতিক গোলরক্ষক আর্তুর বোরুচ। লক্ষ্যে ৭টি শট নিয়ে একবার সফল হয়েছে সিটিজেনরা। ৫৫ মিনিটে দাভিদ সিলভার সহজ পাস থেকে একমাত্র গোল করেন রিয়াদ মাহরেজ।

এই জয়ে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পেছনে লিভারপুল (৬৯)।

সাউদাম্পটনের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে সেরা চারে ফিরেছে ম্যানইউ। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা।

ইয়ান ভ্যালেরির ২৬ মিনিটের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ৫৩ মিনিটে সমতা ফেরান আন্দ্রেস পেরেইরা। লুকাকু ৬ মিনিট পর গোল করে ২-১ এ এগিয়ে দেন স্বাগতিকদের। কিন্তু ৭৫ মিনিটে জেমস ওয়ার্ড প্রসের গোলে আবার সমতা ফেরায় সাউদাম্পটন।

খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে দলকে এগিয়ে নেন লুকাকু। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করতে পারেননি পল পগবা। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের এই ব্যর্থতা জয়বঞ্চিত করতে পারেনি ম্যানইউর।

আগের ম্যাচে আর্সেনাল শেষ ‍মুহূর্তে পয়েন্ট হারায়। টটেনহ্যামের মাঠে ১৬ মিনিটে অ্যারন রামজির গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ৭৪ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে হ্যারি কেইনের গোলে ড্র করে স্পাররা। এই ড্রয়ে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচে গানাররা। আর ৬১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের