কম্বোডিয়ার বিপক্ষে ভালো খেলতে আশাবাদী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৯:১৭আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৯:২৩

ফুটবলারদের সঙ্গে কোচ জেমি ডে (ফাইল ছবি-বাফুফে) আগামী ৯ মার্চ কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল। এই ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে একমাত্র নতুন মুখ মিডফিল্ডার সোহেল রানা।

এবারের জাতীয় দলে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামের। দল ঘোষণার পর বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে বলেছেন, ‘প্রতিটা পজিশন চিন্তা করে দল সাজানো হয়েছে। তাই মামুনুলের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গা হয়নি। মামুনুল অসাধারণ খেলোয়াড়, কিন্তু বর্তমানে তার ফিটনেস ভালো নেই। এই দলে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে।’

কম্বোডিয়ার মাটিতে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশের ইংলিশ কোচ বলেছেন, ‘আমরা জিততে চাই, তবে ম্যাচটা অনেক কঠিন হবে। তরুণ খেলোয়াড়দের জন্য ভালো সুযোগ কম্বোডিয়ার ম্যাচটা। অভিজ্ঞরাও পারফর্ম করার সুযোগ পাবে। এ মাসেই বাহরাইনে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের আগে কম্বোডিয়া ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

কয়েক বছর ধরে বাংলাদেশ দলের অন্যতম সমস্যা গোল স্কোরিং। তবে জেমি ডে  আশাবাদী, এবার এই সমস্যা থেকে বেরিয়ে আসবে লাল-সবুজ দল, ‘এবারের লিগে তরুণ ফরোয়ার্ড জীবন নিয়মিত গোল করছে। এটা আমাদের জন্য সুখবর। তবে আমি চাই শুধু ফরোয়ার্ডরা নয়, মিডফিল্ডার-ডিফেন্ডাররাও গোল করুক।’

কোচের মতো অধিনায়ক জামাল ভূঁইয়াও সাফল্য পেতে আশাবাদী, ‘আমাদের দলটা ভালো হয়েছে। কোচ সব দিক বিবেচনা করেই দল ঘোষণা করেছেন। আমাদের দলে কোনও দুর্বলতা নেই। আমরা কম্বোডিয়া ম্যাচের দিকে তাকিয়ে।’

বাংলাদেশ দল:

গোলকিপার: শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: ইয়াছিন খান, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মনজুরুর রহমান ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: বিপলু আহমেদ, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, ইমন মাহমুদ বাবু ও মাশুক মিয়া জনি।

ফরোয়ার্ড: রুবেল মিয়া, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের