মারিয়া-আঁখিদের ইউরোপে পাঠানোর পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ২২:৫১আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২২:৫১

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বের ‘বি’ গ্রুপে রানার্স-আপ হয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের প্রস্তুতির জন্য মারিয়া-আঁখিদের ইউরোপে পাঠানোর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

মঙ্গলবার বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বের পাশাপাশি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। তাই প্রশিক্ষণের জন্য মেয়েদের ইউরোপে পাঠানোর কথা ভাবছি আমরা। ইউরোপে প্রশিক্ষণের পাশাপাশি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা।’

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে ফিলিপাইনকে ১০-০ ও মিয়ানমারকে ১-০ গোলে হারালেও শেষ ম্যাচে শক্তিশালী চীনের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। বাছাই পর্বের ভুল শুধরে মূল পর্বে আরও ভালো খেলতে আশাবাদী অধিনায়ক মারিয়া মান্ডা, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে মিয়ানমারে খেলেছি। শেষ ম্যাচে নিজেদের ভুলের কারণে হারতে হয়েছে। মূল পর্বের আগে হাতে প্রায় ৬ মাস সময় আছে। এই সময়ের মধ্যে সব ভুল শুধরে নিতে হবে। মূল পর্বে ভালো করতে হলে সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে হবে আমাদের।’

অন্যদিকে সহ-অধিনায়ক আঁখি খাতুনের কথা, “মিয়ানমারে টুর্নামেন্ট শুরুর আগে একটু ভয় পেয়েছিলাম আমরা। তবে ফিলিপাইনের বিপক্ষে প্রথম ম্যাচের পর সব ভয় দূর হয়ে যায়। মিয়ানমার ম্যাচের আগে আমাদের প্রতি নির্দেশনা ছিল, ‘প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের দিকে মনোযোগ দাও।’ আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, তার সুফলও পেয়েছি।”

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী