শোককে শক্তিতে পরিণত করা সোহেল রানার গল্প

তানজীম আহমেদ
০৬ মার্চ ২০১৯, ১৮:০৫আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:০৬

সোহেল রানা জাতীয় ফুটবল দলে প্রথম সুযোগ পেয়ে তার এখন উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা। কিন্তু সোহেল রানার মনে আজ মিশ্র অনুভূতি। গত বছরের ২৪ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও শিশু পুত্রকে হারানোর শোকে এখনও তিনি মুহ্যমান। তবু জীবনের আহ্বানে সাড়া দিয়ে মিডফিল্ডার সোহেল প্রথমবারের মতো লাল-সবুজ পতাকার সঙ্গী, প্রিয়জন হারানোর শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায়।

আগামী রবিবার কম্বোডিয়ার মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন সোহেল। অনেক দিন ধরেই ভালো খেলছিলেন ঘরোয়া ফুটবলে। কিন্তু কেন জানি জাতীয় দলে জায়গা হচ্ছিল না কিছুতেই। তবে এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে আর উপেক্ষা করতে পারেননি জেমি ডে। ইংলিশ কোচের মন জয় করে সোহেল প্রথমবারের মতো বাংলাদেশ দলে।

বুধবার দুপুরে বিমানে ওঠার আগেও সোহেলের মানসপটে বার বার ভেসে উঠছিল স্ত্রী আর ছেলের মুখ। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘আজ ওরা বেঁচে থাকলে কী যে খুশি হতো! আমার স্ত্রীর আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সে সব সময় বলতো, আমি একদিন জাতীয় দলে সুযোগ পাবোই। শেষ পর্যন্ত কম্বোডিয়া সফরে দলে সুযোগ পেলাম। কিন্তু ওরা তো আর নেই!’

এমন সুখের দিনেও নভেম্বরের ওই অভিশপ্ত দিনটা তাড়া করে ফিরছে তাকে, ‘দেরিতে হলেও জাতীয় দলে ডাক পেয়ে আমি খুশি। কিন্তু ঘুরে-ফিরে স্ত্রী আর ছেলের কথা মনে পড়ছে। ফুটবল ফেডারেশন যখন আমার কাছে পাসপোর্ট চাইলো, তখনই আবার ওদের নিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গেলো। জীবনের এত বড় দুঃখজনক ঘটনা কী করে ভুলি! ওরাই তো আমার জীবনের অনুপ্রেরণা ছিল।’

প্রিমিয়ার লিগে সোহেলে প্রথম দল ছিল ফেনী সকার ক্লাব। এরপর একে একে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী হয়ে এবার তার ঠিকানা শেখ রাসেল ক্রীড়া চক্র। তিনি বললেন, ‘শেষ চারটি মৌসুম ভালোই খেলেছি, বিশেষ করে গত মৌসুমে। তবু জাতীয় দলে ডাক না পেয়ে বেশ হতাশ হয়ে পড়ি। আমি তো ভেবেছিলাম কোনও দিন জাতীয় দলে সুযোগই পাবো না। তবে এবার আমার খেলা পছন্দ করেছেন জেমি ডে।’

২৯ বছর বয়সে সুযোগ এসেছে জাতীয় দলে। এখন তার লক্ষ্য জায়গাটা ধরে রাখা, ‘দুর্ঘটনার পর থেকে স্ত্রী-ছেলের স্মৃতি বুকে নিয়ে খেলা চালিয়ে যাচ্ছি। এখন আমার লক্ষ্য, জাতীয় দলের একাদশে জায়গা করে নেওয়া। বাংলাদেশ দলের জার্সিতে নিয়মিত খেলতে চাই।’

আরও পড়ুন: 

‘আমার মতো কেউ যেন এভাবে স্ত্রী-পুত্র না হারায়’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের