বার্সাকে হারিয়ে কাতালান সুপার কাপ জিরোনার

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১১:০১আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১১:১৩

ট্রফি হাতে উচ্ছ্বসিত জিরোনার খেলোয়াড়রা ক্রিস্টিয়ান স্তুয়ানির একমাত্র গোলে বার্সেলোনার বিপক্ষে অঘটন ঘটিয়ে বুধবার কাতালান সুপার কাপ জিতেছে জিরোনা।

আগের লা লিগা মৌসুমের শীর্ষ দুই কাতালান ক্লাবকে নিয়ে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। ম্যাচে লিওনেল মেসি ও লুই সুয়ারেসের মতো তারকাদের বিশ্রামে রেখে বার্সা দল সাজালেও শক্তিশালী দল গড়ে জিরোনা। তাতে নিজেদের প্রথম শিরোপা তারা জেতে ১-০ গোলে।

বদলি নামা উরুগুয়ের স্ট্রাইকার ৬৯ মিনিটে পেনাল্টি থেকে পরাস্ত করেন বার্সা গোলরক্ষক জ্যাসপার সিলেসেনকে। স্প্যানিশ মিডফিল্ডার ফের্নান্দেস বার্সার ডিবক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি।

পরে কার্লেস অ্যালেনার শট গোলপোস্টে আঘাত করলে সমতা ফেরাতে পারেনি এর্নেস্তো ভালভারদের দল। সাবাদেলের নোভা ক্রেউ আলতা স্টেডিয়ামে শিরোপা উদযাপন করে গত লিগ মৌসুমে ১০ নম্বরে থাকা জিরোনা।

২০১৪ সাল থেকে শুরু হওয়া কাতালান সুপার কাপে আগে কখনও খেলেনি জিরোনা। আগের তিনবারে দুইবার চ্যাম্পিয়ন হয় বার্সা, অন্যবার এস্পানিওল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী