চীনের ব্ল্যাঙ্ক চেক অফার ফিরিয়ে দিয়েছেন মরিনহো!

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৯, ১৯:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৯:৪৬

জোসে মরিনহো বিশ্বের অন্যতম সফল কোচ তিনি, অনেকের বিবেচনায় সর্বকালের সেরাদের একজন। সেই জোসে মরিনহোর জন্য বিশ্বের বড় বড় দল হাত বাড়িয়ে। চীন জাতীয় দলের তাকে কোচ হিসেবে পেতে আগ্রহী হওয়াটা তাই অস্বাভাবিক ‍নয়। এজন্য নাকি ব্ল্যাক চেক অফার করেছিল পর্তুগিজ কোচকে। যদিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন মরিনহো।

এমন তথ্যই দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচের ঘনিষ্ঠ বন্ধু ও এজেন্ট জিওভানি বেকালি। তিনিই জানিয়েছেন, চীন ফুটবল ফেডারেশন কোচ হিসেবে চেয়েছিল মরিনহোকে, দিয়েছিল ব্ল্যাঙ্ক চেক অফার। কিন্তু ‘স্পেশাল ওয়ান’ এখনই চীনে যেতে আগ্রহী নন, তাই ফিরিয়ে দিয়েছেন তাদের প্রস্তাব।

বেকালি রোমানিয়ার সংবাদমাধ্যম ‘টেলিকম স্পোর্ত’কে জানিয়েছেন, তার সবশেষ লন্ডন সফরে মরিনহোর সঙ্গে আড্ডা দেওয়ার সময় পর্তুগিজ কোচ নিজেই দিয়েছেন তথ্যটি। বেকালির বক্তব্য, ‘ওর (মরিনহো) হোটেলে সকালের খাবারের সময় দেখা করেছিলাম। ওখানেই সে আমাকে বলেছিল, চীন তাদের জাতীয় দলের জন্য তাকে প্রস্তাব দিয়েছে এবং তারা ওর সামনে রেখেছিল ব্ল্যাঙ্ক চেক।’

মরিনহোর উত্তর কী ছিল, সেটাও এই রোমানিয়ান বলেছেন পরের কথায়, “মরিনহো আমাকে বলেছে, ‘জিওভানি এখন আমার বয়স ৫৪। ইউরোপে আমি আরও পাঁচ বছর কাজ করতে চাই, তারপর যখন আমার ৬০ বছর বয়স হবে তখন চীনে যাব।”

এই মুহূর্তে ‘বেকার’ আছেন মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর কোচিংয়ে ফেরেননি তিনি। আপাতত এক টেলিভিশনে ফুটবল পন্ডিত হিসেবে কাজ করছেন। যদিও অনেক গুঞ্জনই আছে তার কোচিংয়ে ফেরা নিয়ে। সবশেষ যোগ হয়েছে সেখানে রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন।

টানা দুই এল ক্লাসিকো হারের পর মাদ্রিদের ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ায় নড়বড়ে হয়ে গেছে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারির চেয়ার। তার জায়গায় মরিনহোর নামই উচ্চারিত হচ্ছে বেশি। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের