আজ কম্বোডিয়ার মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৯, ১০:৪৯আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১১:০০

বাংলাদেশ দলের অনুশীলন দীর্ঘ পাঁচ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে আজ (শনিবার) লাল-সবুজ দলের প্রতিপক্ষ স্বাগতিক কম্বোডিয়া। নম পেনের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে কম্বোডিয়া। স্বাগতিকদের র‌্যাংকিং ১৭২, আর বাংলাদেশ আছে ১৯২-তে। মূলত র‌্যাংকিংয়ে উন্নতি করতে ম্যাচটি খেলার অপেক্ষায় বাংলাদেশ। এজন্য জয়ছাড়া অন্যকিছু ভাবছে না সফরকারীরা। আগের রেকর্ডও জামাল-মতিনদের পক্ষে। কম্বোডিয়ার বিপক্ষে আগের তিন ম্যাচের দুটিতে বাংলাদেশের জয়, একটিতে হয়েছিল ড্র।

মুখোমুখি চতুর্থ লড়াইয়েও হারতে চায় না বাংলাদেশ। নম পেনের মাঠে জিতে দেশে ফেরার আশায় জেমি ডের দল। তবে ম্যাচটি যে কঠিন হবে তা বাংলাদেশের ইংলিশ কোচ বুঝতে পারছেন স্পষ্ট, ‘আমাদের জন্য কঠিন ম্যাচ অপেক্ষা করছে। তবে আমরা ইতিবাচক পারফরম্যান্স দেখানোর অপেক্ষায় আছি। মূল উদ্দেশ্য ভালো খেলা। আশা করছি ভালো পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারব।’

মাত্র দুই দিনের অনুশীলন পুঁজি করে কম্বোডিয়ার বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য আশাবাদী, ‘আমরা দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে খেলতে যাচ্ছি। আমাদের ওপর তাই সবার প্রত্যাশা বেশি। তবে আমরা প্রস্তুত। লিগ খেলে সবাই এসেছে। আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’

কম্বোডিয়ার গরমে তেমন সমস্যা হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘বাংলাদেশের গ্রীষ্মে যেমন আবহাওয়া থাকে, এখানে তেমনই। এই আবহাওয়াতে খেলতে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। তবে টার্ফে খেলা হবে, এটা আমাদের জন্য একটু সমস্যা হতে পারে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী