সোলারিকে বার্সেলোনা কোচের সমর্থন

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ১৬:৫১আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৬:৫৩

বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদের (ডানে) সঙ্গে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি চাকরি হারানোর শঙ্কায় ‍রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি। হারের বৃত্তে আটকে যাওয়া মাদ্রিদের কোচকে সামনের মৌসুমে দেখা যাবে না, এমন খবরই ছাপা হচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। কঠিন সময় পার করা এই আর্জেন্টাইন কোচের পক্ষে কথা বলেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর খবর, মৌসুম শেষ হওয়ার আগেই চাকরি হারাচ্ছেন সোলারি। তাকে বরখাস্ত করে রিয়াল অন্তর্বর্তী কোচ হিসেবে চাইছে জোসে মরিনহোকে। সংবাদমাধ্যমটি আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, রিয়ালে ফিরতে পারেন জিনেদিন জিদান। মাদ্রিদের বোর্ড মিটিংয়ে নাকি জিদানকে ফিরিয়ে আনার প্রস্তাব উঠেছে।

শেষ পর্যন্ত যাইহোক না কেন, এই মুহূর্তে চাকরি হারানোর শঙ্কায় সোলারি। জুলেন লোপেতেগির জায়গায় শুরুতে অন্তর্বর্তীকালীন কোচ হলেও চমৎকার পারফরম্যান্সে চুক্তি স্থায়ী করে নেন তিনি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ায় তার ওপর আর আস্থা রাখতে পারছে না মাদ্রিদের ক্লাব। আয়াক্সের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ ২-১ গোলে জিতে ফেরার পরও ঘরের মাঠে ৩-১ গোলে হেরে যায় তারা।

এর আগে তিন দিনের ব্যবধানে সোলারির দল হেরেছে দুটি এল ক্লাসিকো। দুটো ম্যাচই খেলেছে আবার ঘরের মাঠে। সবমিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে টানা তিন ম্যাচ হেরে খাদের কিনারায় সোলারি। যদিও কঠিন এই সময়ে পাশে পাচ্ছেন তিনি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোচ ভালভারদেকে।

জিদান ও মরিনহোর বার্নাব্যুতে আসার গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ভালভারদেকে। তাদের প্রশংসা ঝরলেও সোলারিকে সমর্থন দিয়েছেন তিনি। বার্সেলোনা কোচের বক্তব্য, ‘তারা (মরিনহো ও জিদান) ভালো কোচ, এতে আমার কোনও সন্দেহ নেই। সোলারিও ঠিক তাদের মতোই (ভালো)।’

আজ (শনিবার) ভালভারদের দলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। সেই মিশনে ঘরের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। অ্যাতলেতিকোও আজই নামছে মাঠে, দিনের আগের ম্যাচে তারা খেলবে লেহানেসের বিপক্ষে। আর রবিবার ঘুরে দাঁড়ানোর মিশনে রিয়ালের প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের