স্টারলিংয়ের ১৩ মিনিটের হ্যাটট্রিকে জিতলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০১৯, ০৪:২১আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৪:২১

হ্যাটট্রিক করা স্টারলিংকে নিয়ে সতীর্থদের উল্লাস প্রথমার্ধের গোলশূন্য স্কোরে ম্যানসিটির মাঠে উত্তেজনা ধরে রেখেছিল ওয়াটফোর্ড। কিন্তু বিরতির পর ১৩ মিনিটের ব্যবধানে রহিম স্টারলিংয়ের হ্যাটট্রিকে উড়ে গেলো তারা। শনিবার ৩-১ গোলের জয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান মজবুত করলো চ্যাম্পিয়নরা।

টানা ৫ ম্যাচ জিতে ওয়াটফোর্ডকে স্বাগত জানায় ম্যানসিটি। যদিও আগের দুটি ম্যাচে তাদের জয় কেবল ১-০ গোলে। ওয়াটফোর্ডের বিপক্ষেও প্রথমার্ধের গোলশূন্য স্কোর তাদের অস্বস্তিতে রেখেছিল।

কিন্তু বিরতির এক মিনিট পর স্টারলিং জাল খুঁজে পান। সের্হিও আগুয়েরো বুক দিয়ে বল ঠেকিয়ে ইংলিশ ফরোয়ার্ডের গোলের পথ তৈরি করে দেন। অফসাইডের পতাকা উড়িয়ে গোলটি বাতিল করেন লাইন্সম্যান আদ্রিয়ান হোমস। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির ব্যবহারে তার সিদ্ধান্ত নাকচ করে দেন রেফারি পল টিয়েরনি।

৫ মিনিট পর সাবেক লিভারপুল ফরোয়ার্ড ব্যবধান ২-০ করেন। দাভিদ সিলভা ও রিয়াদ মাহরেজের সমন্বিত চেষ্টায় সিটির ৭ নম্বর জার্সিধারী লক্ষ্যভেদ করেন।

ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা হওয়ার আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন স্টারলিং। বার্নার্দো সিলভার বাড়িয়ে দেওয়া বলে ৫৯ মিনিটে ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফস্টারকে পরাস্ত করেন তিনি। লিগের এই মৌসুমে এটি ছিল তার ১৫তম গোল। শীর্ষ গোলদাতা ও সতীর্থ আগুয়েরোর চেয়ে ৩ গোল পেছনে তিনি।

৬৬ মিনিটে জেরার্দ দেউলোফেউ একটি গোল শোধ দেন। বাকি সময়ে ওয়াটফোর্ড আর গোল করতে পারেনি।

এই জয়ে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে ম্যানসিটি। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল রবিবার বার্নলের বিপক্ষে খেলবে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী