ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৭:৪১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৯:০৫

প্রথম গোলের পর বাংলাদেশের উল্লাস লক্ষ্য ছিল অন্তত ৪ গোলের জয়, কিন্তু সেই লক্ষ্যপূরণ হয়নি বাংলাদেশের মেয়েদের। যদিও ভুটানকে ২-০ গোলে হারিয়ে সাফ মহিলা ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ দল। গোল দুটো করেছেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মিশরাত জাহান মৌসুমি।



বাংলাদেশের জয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে স্বাগতিক নেপালেরও। একটি করে ম্যাচ খেলে দুই দলেরই তিন পয়েন্ট। তবে গোল গড়ে নেপাল (+৩) এগিয়ে আছে বাংলাদেশের (+২) চেয়ে।

তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগামী শনিবার নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। গ্রুপে দ্বিতীয় হলে সেমিফাইনালে সাবিনা-মারিয়াদের সম্ভাব্য প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন ভারত।  

নেপালের বিরাটনগরের রঙ্গশালা স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম ৪৫ মিনিটে চারটি প্রচেষ্টার মধ্যে সাফল্য আসেনি একটিও।

১৪ মিনিটে ডিফেন্ডার আঁখি খাতুনের ফ্রিকিক চলে যায় গোলকিপারের গ্রিপে। ২৯ মিনিটে আবার হতাশা, কর্নার থেকে বলে পা ছোঁয়াতে পারেননি আঁখি।

দ্বিতীয় গোল করা সাবিনাকে (১১ নম্বর জার্সি) অভিনন্দন জানাচ্ছেন তহুরা ৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে সাবিনার জোরালো শট চলে যায় ক্রসবার উঁচিয়ে। পরের মিনিটে সাবিনারই শট ধরে ফেলেন ভুটানের গোলকিপার। বিরতির আগে তাই হতাশা কাটেনি বাংলাদেশের।

তবে বিরতির পর খেলা শুরু হতেই গোলের উল্লাসে মেতে ওঠে সাবিনার দল। ৪৬ মিনিটে মিডফিল্ডার মনিকা চাকমার কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেছেন মৌসুমি।

৮১ মিনিটে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার শট গ্লাভসে নিয়ে আবার বাংলাদেশকে হতাশ করেছেন ভুটানের গোলকিপার।

তবে ৮৫ মিনিটে নিরাশ করেননি সাবিনা। ভুটানের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বের হয়ে, এগিয়ে আসা গোলকিপারের ডান দিক দিয়ে চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেছেন বাংলাদেশের অধিনায়ক।

শেষ মুহূর্তে তহুরা খাতুনের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবধান আর বাড়েনি। তাই গ্রুপের শেষ ম্যাচে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী