কিরণের বিরুদ্ধে বাফুফের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৮:৫১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:৫৭

মাহফুজা আক্তার কিরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও ফিফার কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

কমিটির আহ্বায়ক বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, আর দুই সদস্য বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও সংস্থাটির সদস্য আব্দুর রহিম। কিরণের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে তদন্ত কমিটি বাফুফের কাছে তদন্ত রিপোর্ট জমা দেবে।

বৃহস্পতিবার এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাফুফে সভাপতির নির্দেশে তদন্ত কমিটি হয়েছে। আগামী সপ্তাহে এই কমিটি সভায় বসবে, তারপর তদন্ত রিপোর্ট জমা দেবে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের মানহানির মামলায় মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদির জবানবন্দি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানার এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ফিফা কাউন্সিল সদস্য কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের