‘৪৮ দলের’ কাতার বিশ্বকাপে জাভির আপত্তি

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ১৯:৩৪আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:০০

জাভি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে লাতিন আমেরিকান অ্যাসোসিয়েশনের অনুরোধে ২০২২ সালের বিশ্বকাপেই আরও ১৬টি দল যুক্ত করার চিন্তা করছে ফিফা। কিন্তু কাতার বিশ্বকাপ ৪৮ দলের হলে সেটা ‘ভালো হবে না’ সতর্ক করলেন স্পেনের বিশ্বজয়ী ও টুর্নামেন্টের গ্লোবাল অ্যাম্বাসেডর জাভি।

সোমবার মিয়ামিতে ফিফা কাউন্সিল মিটিং হয়। পরের বিশ্বকাপ ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দলের হবে কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু গভর্নিং বডি সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘যদি এটা (৪৮ দলের কাতার বিশ্বকাপ) সম্ভব, তাহলে দারুণ হবে। আবার যদি সম্ভব না হয়, তাহলেও ভালো।’

এরই প্রতিক্রিয়া জানান ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী জাভি। বর্তমানে কাতার স্টার্স লিগে আল সাদের হয়ে খেলছেন তিনি। তার বিশ্বাস, কাতারের জন্য ৩২ দলের টুর্নামেন্ট আয়োজনই ‘অনেক বেশি’।

বার্সেলোনার কিংবদন্তি বলেছেন, ‘এটা অনেক বেশি এবং লম্বা হবে। কাতারে ৪৮ দলের বিশ্বকাপ কল্পনা করুন, আমার দৃষ্টিতে এটা ভালো হবে না। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু কাতার এখন ৩২ দলের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সিদ্ধান্ত পাল্টে আরও বেশি দল যোগ করা হলে সেটা কঠিন হয়ে দাঁড়াবে। ৩২ দলই ফুটবলের জন্য ভালো।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক