তিন-চারটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মরিনহো!

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৯, ১৭:২৫আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৭:২৫

হোসে মরিনহো গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ার পর থেকে ‘তিন-চারটি’ ক্লাবের প্রস্তাব পেয়েছেন হোসে মরিনহো। কিন্তু এত তাড়াতাড়ি নতুন দায়িত্ব নিতে প্রস্তুত নয় পর্তুগিজ কোচ।

ওল্ড ট্র্যাফোর্ডে আড়াই বছরে ইএফএল কাপ, এফএ কমিউনিটি শিল্ড ও ইউরোপা লিগ জেতেন মরিনহো। কিন্তু এই মৌসুমের শুরুতে দলের বাজে পারফরম্যান্সে বরখাস্ত হন তিনি। তার জায়গায় আসেন উলা গুনার সুলশার।

ফ্রান্সের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, ‘কোচিং ছাড়া আছি প্রায় আড়াই মাস হয়ে গেলো। পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি আমি।’

বেশ কয়েকটি জায়গা থেকে প্রস্তাব পাওয়ার কথা জানান পর্তুগিজ কোচ, ‘আমি ঠিক কী চাই না আর কী চাই, সেটা জানি। এজন্য তিন থেকে চারটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি আমি। ক্লাবের নাম বলতে চাই না। জুনের শুরুতে আমি কোনও একটি দলের কোচিং শুরু করবো, প্রাক মৌসুমে।’

৫৬ বছর বয়সী কোচকে নিয়ে সম্প্রতি গুঞ্জন শোনা গেছে। সাবেক ক্লাব বেনফিকা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান যোগাযোগ রাখছিল জানা যায়। বিশেষ করে রিয়ালে তার ফেরার গুঞ্জন জোরালো হয়ে ওঠে সান্তিয়াগো সোলারি বরখাস্তের পর। কিন্তু মাদ্রিদ ক্লাবটি ফেরায় জিনেদিন জিদানকে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের