ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৮:২৯আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৯:১৪

বাংলাদেশ-ভারত সেমিফাইনালের একটি মুহূর্ত টানা দ্বিতীয়বার সাফ মহিলা ফুটবলের ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পূরণ হলো না তা। বুধবার সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামী ২২ মার্চ ফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত।

নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথমার্ধেই ভারত ৩ গোলে এগিয়ে যায়। ১৮ থেকে ৩৬ মিনিটের মধ্যে বাংলাদেশের জালে তিনবার বল জড়িয়েছে ভারত। প্রথম গোলটি হয়েছে কর্নার থেকে। গোলরক্ষক রুপনা চাকমা লাফিয়ে উঠেও ঠিকমতো বলের নাগাল পাননি, দালিমা চিবার বল পেয়ে লক্ষ্যভেদ করেছেন অনায়াসে।

২৩ মিনিটে স্কোরলাইন হয় ২-০। গোলরক্ষক রুপনা চাকমার ডান দিক থেকে ইন্দুমতি কাথিরেসান ব্যবধান দ্বিগুণ করেন। ২ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ৩১ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেছিল। যদিও ফরোয়ার্ড সাবিনার শট প্রতিপক্ষের গোলরক্ষকের গ্রিপে জমা পড়ে।

৩৬ মিনিটে তৃতীয় গোল করে বাংলাদেশকে আরও চাপে ফেলে দেয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইন্দুমতি করেন নিজের দ্বিতীয় গোল।

৩ গোলে এগিয়ে থেকে বিরতির পর ভারতের আক্রমণ অব্যাহত থাকে। যদিও চতুর্থ গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ সময় পর্যন্ত। ইনজুরি টাইমে মনিষা প্লেসিং শটে লক্ষ্যভেদ করলে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সমান্তরালে ফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারতের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ