সাফে বাংলাদেশের ব্যর্থতার ব্যাখ্যা দিলেন অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ২০:২৭আপডেট : ২১ মার্চ ২০১৯, ২০:৪২

সাফে সেমিফাইনাল হারের পর দেশে ফিরেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল বৃহস্পতিবার বিকেলে মলিন চেহারায় বাফুফে ভবনে এসে পৌঁছান সাবিনা-মারিয়ারা। সাফ মহিলা ফুটবলে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে নেপালে গেলেও তা পূরণ হয়নি। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ব্যর্থ মিশন থেকে ফিরে দলে সিনিয়র খেলোয়াড়ের অভাব অনুভব করছেন অধিনায়ক সাবিনা খাতুন।

সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জাতীয় দল খেললেও একমাত্র সাবিনা ছাড়া বাকি সবাই ছিলেন বয়সভিত্তিক দলের। সাবিনা দলে তার মতো সিনিয়র খেলোয়াড়ের অভাব দেখছেন, যাদের সম্মিলিত প্রচেষ্টায় আরও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ছিল বলে মনে করছেন তিনি। বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে এই ফরোয়ার্ড বলেছেন, ‘এই টুর্নামেন্টে সিনিয়র ফুটবলারদের অভাব অনুভূত হয়েছে। বেশি সিনিয়র ফুটবলার থাকলে আরও প্রতিদ্বন্দ্বিতা হতে পারতো।’

সাফে নেপাল ও ভারত কতটা এগিয়ে, তার প্রমাণ পাওয়া গেছে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের দৃশ্যে। সাবিনা তাই বললেন, ‘গতবারের সাফে আমরা নেপালকে সেমিফাইনালে এড়াতে পেরেছিলাম, তাই ফাইনাল খেলেছিলাম। এবার সেটা হয়নি। ভারত ও নেপালের ফুটবলাররা আমাদের চেয়ে অভিজ্ঞতা, বয়স, শারীরিক- সব দিক থেকেই এগিয়ে। মহিলা ফুটবলের চর্চাটাও আমাদের চেয়ে ওদের ওখানে আগে শুরু। তাই এই দুই দলের সঙ্গে আমাদের এই ব্যবধান।’

সাফল্যের জন্য আরও সময় চান সাবিনা, ‘এই দলটিকে আরও সময় দিতে হবে, তাহলে সাফল্য আসবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের