‘রোনালদোর মতো ক্ষুধার্ত চ্যাম্পিয়ন দেখিনি’

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ২০:৫১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২০:৫১

‘রোনালদোর মতো ক্ষুধার্ত চ্যাম্পিয়ন দেখিনি’ সতীর্থ হিসেবে ক্রিস্তিয়ানো রোনালদোকে পেয়েছেন রুই কোস্তা। তবে তখনও ফুটবল বিশ্বের আলো অতটা পড়েনি জুভেন্টাস তারকার ওপর। ওই সময়ই সাবেক পর্তুগিজ মিডফিল্ডার দেখেছিলেন জয়ের জন্য কতটা ‘ক্ষুধার্ত’ রোনালদো।

২০০৪ সালের ইউরোতে দুর্দান্ত খেলেও শিরোপা জেতা হয়নি পর্তুগালের। ফাইনালে গ্রিসের বিপক্ষে হেরে শিরোপা হারায় তারা। সেবার রুই কোস্তা সতীর্থ হিসেবে পেয়েছিলেন ১৯ বছর বয়সী রোনালদোকে। তরুণ এক খেলোয়াড়ের মধ্যে সাবেক এই প্লে মেকার দেখেছিলেন জয়ের ক্ষুধা। আর কোনও ফুটবলারের মধ্যে যেটা কখনও দেখেননি তিনি।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইতালিয়ান লিগে কাটানো কোস্তা বলেছেন, ‘কী পার্থক্য? আকাঙ্ক্ষার জায়গাটায়। ওর (রোনালদো) মতো ক্ষুধার্ত চ্যাম্পিয়ন আমি কখনও দেখিনি। প্রত্যেকটা ম্যাচ খেলে সে ক্যারিয়ারের শেষ ম্যাচ মনে করে।’

২০০৪ সালের ইউরোর স্মৃতি রোমন্থন করলেন সাবেক এই প্লে মেকার, “২০০৪ সালের ইউরোতে আমি ক্রিস্তিয়ানোর সঙ্গে খেলেছি। ও তখন খুব ছোট, তবে আমরা সবাই বুড়ো হয়ে গিয়েছিলাম। আমরা সবাই জানতাম সে ব্যালন ডি’অর জিতবে।” সঙ্গে আফসোসও ঝরলো কোস্তার কণ্ঠে, ‘ক্রিস্তিয়ানো ছিল পাগলাটে ড্রিবলার। প্রত্যেক অনুশীলন সেশনে সে তার ড্রিবল দেখাতো এবং প্রত্যেকবারই ভিন্নভাবে। দুর্ভাগ্যবশত সিআরসেভেনকে অ্যাসিস্ট করার খুব বেশি সুযোগ পাইনি আমি।’

২০১৮ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগাল বিদায় নেওয়ার পর জাতীয় দল থেকে স্বেচ্ছায় বাইরে ছিলেন রোনালদো। ‘নির্বাসন’ কাটিয়ে শুক্রবারই প্রথম মাঠে নেমেছেন তিনি। যদিও ইউরো বাছাইয়ের শুরুটা ভালো হয়নি সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। ঘরের মাঠে পর্তুগাল ড্র করে ইউক্রেনের সঙ্গে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের